শাহিনের মোকাবিলা করতে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উদ্দেশ্যে সচিন তেন্ডুলকরের পরামর্শ

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের আসর বসতে চলেছে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত জয় কোন দলের পক্ষে আসে তা তো সময়ই বলবে। সেখানেই ভারতীয় দলের সামনে পাকিস্তান শিবিরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বহল তাদের বোলিং পারফরম্যান্স। চোট সারিয়ে সেই দলেই আবার পিরে এসেছেন শাহিন আফ্রিদিও। যাঁর দাপটে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের স্বাক্ষী থেকেছিল ভারতীয় দল।

সেই পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং সহ অধিনায়ক লোকেশ রাহুলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তনম কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তাঁর মতে শাহিন আফ্রিদির বিরুদ্ধে স্ট্রেট ব্যাটেই খেলতে হবে এই দুই ক্রিকেটারকে। অন্তত শাহিন যে পরিকল্পনায় এবং স্ট্র্যাটেজিতে বোলিং করে, তাঁকে ব্যর্থ করতে স্ট্রেট ব্যাটিংই সবচেয়ে বড় অস্ত্র বলে মনে করছেন মাস্টার ব্লাস্টার। ভারতীয় দলও য়ে শাহিনকে আটকানোর ছক কষতে শুরু করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

গত বিশ্বকাপে শাহিনের বলেই আউট হয়েছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল

শাহিন আফ্রিদিকে আটকানোরক জন্য শুক্রবার মেলবোর্নের নেটে বিশেষ প্রস্তুতি সেরেছিলেন রোহিত শর্মা। বাঁ হাতি বোলারদের থেকেই দীর্ঘক্ষণ থ্রো ডাউন প্র্যাকটিস করেছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডারের ভাল পারফরম্যান্স করাটা যে ভারতীয় দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটাও বলার অপেক্ষা রাখে না। সেভাবেই সচিন তেন্ডুলকরও নিজের পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের দুই ওপেনারকে।

এই প্রসঙ্গে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, শাহিন আফ্রিদি একজন আক্রমণাত্মক বোলার এবং উইকেট নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য থাকে। তিনি যেমন উচ্চতায় বল তুলতে পারেন, সেইসঙ্গে বলের সুইংও কাজে লাগাতে যথেষ্ট দক্ষ একজন বোলার তিনি। তাঁর বোলিংয়ের দুর্ধর্ষ গতির মাধ্যমে ব্যাটারকে যেকোনও পরিস্থিতিতে ব্যর্থ করার কৌশল খুব ভালভাবে জানেন শাহিন আফ্রিদি। সেজন্যই তাঁর বিরুদ্ধে পরিকল্পনা হওয়া উচিত্ স্ট্রেট ব্যাটে খেলা।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনও পর্যন্ত সকলেরই টাটকা রয়েছে। একা শাহিন আফ্রিদিই ভারতীয় দলের টপ অর্ডারকে শেষ করে দিয়েছিলেন। রোহিত শর্মা সেই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। তেমনই ব্যর্থ হয়েছিলেন আরেক তারকা ওপেনার লোকেশ রাহুলও। একমাত্র বিরাট কোহলি ছাড়া কেউই সেই ম্যাচে রান পাননি। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় অধিনায়কের মুখেও শোনা গিয়েছে তাদের বোলিং পারফরম্যান্সের কথা।

মাস্টার ব্লাস্টারের েই পরামর্শ মেনে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল সফল হতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp