বিশ্বকাপ জিততে না পারলে ভারতের প্রস্তুতি নিয়ে অজুহাত দেওয়ার জায়গা নেই, মত সুনীল গাভাসকরের
আপডেট করা - Oct 20, 2022 7:30 pm

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই শুরু হতে আর বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন। আগামী ২২ অক্টোবর থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। এরপরই টিম ইন্ডিয়ার লড়াই। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই লড়াইয়ে নামার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা সুনীল গাভাসকরের। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের গায়ে রয়েছে অন্যতম ফেভারিটের তকমা। সেখানে হলে যে প্রস্তুতি নিয়ে যে ভারতীয় দলের অজুহাতের কোনও জায়গা নেই, তা সাফ জানিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর।
গতবার পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়েবড় ধাক্কাটা খেয়েছিল টিম ইন্ডিয়া। যা কখনও হয়নি, সেটাই হয়েছিল সেবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। পাকিস্তানের কাছে প্রথম কোনও বিশ্বকাপের মঞ্চে হেরেছিল ভারতীয় দল। এবারও সেই পাকিস্তানের বিরুদ্ধেই নামতে চলেছে তারা। সেই ম্যাচ জিতে গতবারের হারের প্রতিশোধ নেওয়ার জন্যই মরিয়া হয়ে রয়েছেন সকলে। সেজন্যই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ টিম ইন্ডিয়া।
২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে নামছে ভারত
এবারের বিশ্বকাপের প্রস্তুতিতে যাতে কোনওরকম খামতি না থাকে, সজন্য নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল ভারকতীয় দল। সেখানকার পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই জোরকদমে চালাচ্চিল তাদের প্রস্তুতি। অন্যান্য দেশের তুলনায় প্রস্তুতি ম্যাচও বেশী খেলেছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারলেও, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো এবং একটি প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল ভারতীয় দল। সমস্তকিছু দেখার পরই এবার এমন মন্তব্য করেছেন সুনীল গাভাসকর।
মিডডে-তে নিজের কলামে গাভাসকর লিখেছেন, “একটা জিনিসই সবচেয়ে নিশ্চিতের সঙ্গে বলব এবার যদি ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, সেক্ষেত্রে প্রস্তুতি কম সময়পাওয়ার কতা তারা বলতে পারবি না। বিশ্বকাপে তাদের যাত্রা শুরু হও.ার অন্তত তিন সপ্তাহ আগে এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুধুমাত্র তাই নয় সেখানেই তারা তিনটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। সেখানে ভাল দলের বিরুদ্ধেই প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সেই প্রস্তুতি ভারতীয় দলকে যথেষ্ট সাহায্য করবে”।
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নানানরকম ভাবেই নিজেদের দলকে দেখে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতির জন্য বেশীরভাগ সময়ই পার্থে নিজেদের শিবির করেছিল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই মেলবোর্নে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে পৌঁছেও সময় নষ্ট করতে একেবারেই নারাজ তারা। এদিন থেকেই পাকিস্তান বধের প্রস্তুতিতে নেমে পড়েছেন রোহিত শর্মারা। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা তাদের।