কুশল মেন্ডিস-হাসারঙ্গার হাত ধরে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভের টিকিট পাকা শ্রীলঙ্কার
আপডেট করা - Oct 20, 2022 2:07 pm

কুশল মেন্ডিস ও চরিথ আসালঙ্কার পার্টনারশিপটাই এদিন শ্রীলঙ্কার জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল। সেই পথে হেঁটেই শ্রীলঙ্কার সুপার টুয়েলভে পৌঁছনোর রাস্তাটা কার্যত পাকা করে দিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। নেদারল্যান্ডসর বিরুদ্ধে ১৬ রানে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা। আর তাতেই এখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা শিবির। যদিও ব্যাটিং নিয়ে যে তারা পুরোপুরি নিশ্চিন্ত হয়েছে তা কিন্তু বলা যায় না। কুশল মেন্ডিস এবং চরিথ আসালঙ্কা ছাড়া আর কেউই কিন্তু এদিন ব্যাট হাতে সেভাবে সফল হতে পারেনি।
প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে অপ্রত্যাশিত হার। আর তাতেই যেন কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল শ্রীলঙ্কার অধিনা.ক সহ বাকি ক্রিকেটারদের কপালে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেমেছিল শ্রীলঙ্কা। তাদের ঘিরে প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারের পরই বড়সড় ধাক্কা লেগেছিল শ্রীলঙ্কা শিবিরে। ম্যাচ শেষেই দলের ব্যাটারজের বাড়তি দায়িত্ব নেওয়ার খতা বলেছিলেন দাসুল শনাকা।
৭৯ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস
শুধু তাই নয় দলের টপ অর্ডারের ব্যর্থতাকেও কিন্তু দুষতে ছাড়েননি এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা বাহনী। প্রথম ম্যাচে নিসাঙ্কার ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। এদিন জ্বলে উঠলেন কুশল মেন্ডিস। নেদারল্যান্ডেসের বিরুদ্ধে তাঁর অর্ধশতরানের ইনিংসটাই যে শ্রীলঙ্কার জয়ের প্রধান কারণ তা বলার অপেক্ষা রাখে না। ৪৪ বলে এদিন ৭৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস। আর তাতেই কার্যত সুপার টুয়েলভের রাস্তা পাকা করে ফেলল শ্রীলঙ্কা বাহিনী।
Another 3️⃣-wicket haul for Wanindu Hasaranga! 👏👏👏#RoaringForGlory #SLvNED #T20WorldCup pic.twitter.com/iex1qaBYYt
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 20, 2022
#ASIACUP2022 CHAMPIONS ARE INTO THE SUPER 12!🇱🇰
Congratulations @OfficialSLC on qualifying to the Super 12 of the ICC T20 World Cup! pic.twitter.com/JVvJc4HoAa
— AsianCricketCouncil (@ACCMedia1) October 20, 2022
Great clutch performance by @OfficialSLC and special mention to @KusalMendis13 and @Wanindu49 as @afidelf mentioned created in a lab maybe. Onwards and upwards
— Kumar Sangakkara (@KumarSanga2) October 20, 2022
Sri Lanka are through to the #T20WorldCup Super-12 stage! 👊#RoaringForGlory #SLvNED pic.twitter.com/Q9EmnrKXpz
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) October 20, 2022
Sri Lanka have defeated Netherlands by 16 runs and have qualified for the Super 12 Stage of the T20 World Cup #NEDvSL #T20WorldCup
— Saj Sadiq (@SajSadiqCricket) October 20, 2022
Roelof van der Merwe has the heart of a lion ❤️#NEDvSL#T20WorldCup @KNCBcricket
— Somerset Cricket 🏆 (@SomersetCCC) October 20, 2022
Delighted to see Kusal Mendis play like this. Sri Lanka lost a couple of years with him but he is still young. He is some player.
— Harsha Bhogle (@bhogleharsha) October 20, 2022
Congratulations @OfficialSLC on qualifying for the Super 12's! That was one brave effort from Max O'Dowd 👏 #SLvsNED #T20WorldCup
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) October 20, 2022
🟠Netherlands came close 146/9 but Sri Lanka was just too good.
Great innings by Max O'Dowd 71 not out!
Edwards 21 off 15
Cooper 16 off 19
Hoping that UAE are at their best.@t20worldcup#wewinnenveelmetsport #teamnl #joinourjourney #samensterker #fairtree #t20worldcup #icc pic.twitter.com/LZ6lj8Hou7— Cricket🏏Netherlands (@KNCBcricket) October 20, 2022
Sri Lanka are through to the Super12s. If Namibia beat UAE, they will top the group. If they don't, Sri Lanka will top the group. And the only hope for the Netherlands is if UAE beat Namibia, which seems really harsh considering they've won two matches. Ouch. #T20WorldCup2022
— Firdose Moonda (@FirdoseM) October 20, 2022
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা এদিন মাত্র ১৪ রানেই সাজঘরেই ফিরে গিয়েছেন। ধনঞ্জয় ডিসিলভাও শূন্য রানেই সাজঘরে ফিরেছিলেন। কিন্তু মেন্ডিস এদিন দুরন্ত ফর্মে ছিলেন। চরিথ আসালঙ্কাকে নিয়েই শ্রীলঙ্কার বড় রানের রাস্তাটা তৈরি করে ফেলেছিলেন তিনি। আর তাতেই নেদারল্যান্ডস বধের রাস্তাটাও পাকা হয়ে গিয়েছিল ভারতীয় দলের। কুশল মেন্ডিসের ৭৯ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৫টি চার ও ৫টি ছয় দিয়ে। আসালঙ্কা করেছেন ৩১। ৬ উইকেট খুইয়ে ১৬২ রানেই থেমেছে এদিন শ্রীলঙ্কা।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়াই করার মতো রান করে দিয়েছিলেন ব্যাটাররা। এবার অপেক্ষা ছিল বোলারদের পারফরম্যান্সের। ওয়ানিন্দু হাসারঙ্গা এবং মহিশ থিকসানার দুর্ধর্ষ স্পিনেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের জয়ের সমস্ত আশা। ওয়ানিন্দু হাসারঙ্গা একাই তুলে নেন তিনটি উইকেট। সঙ্গে থিকসানার ঝুলিতে দুই উইকেট। ১৪৬ রানেই নেদারল্যান্ডসকে থামিয়ে দেয় শ্রীলঙ্কার বোলাররা। তবে আরেকটু বেশী রানে জিতলে রান রেটটা যে শ্রীলঙ্কা বেশ খানিকটা বাড়িয়ে রাখতে পারত তা বলাই চলে।