প্রস্তুতি ম্যাচের হার নিয়ে খুব একটা ভাবতে নারাজ অ্যারণ ফিঞ্চ
আপডেট করা - Oct 17, 2022 4:08 pm

ঘরের মাঠে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে নেমেছিল অস্ট্রেলিয়া। সেখানে অ্যারণ ফিঞ্চের পারফরম্যান্স সকলকে স্বস্তি দিলেও, অস্ট্রেলিয়া দল কিন্তু প্রথম ম্যাচেই জিততে পারেনি। ভারতের কাছে প্রথম ম্যাচেই ৬ রানে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ওভারে মহম্মদ সামির বোলিং.ের সামনে সামনে মাত্র ৪ রানই করতে পেরেছিলেন অজি ব্যাটাররা। ম্যাচ হারের আফসোস থাকলেও, তা নয়ে একেবারেই বেশী ভাবতে নারাজ অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
ভারতের কাছে একটা প্রস্তুতি ম্যাচ হারে একেবারেই বেঙে পড়েননি তিনি। এই ম্যাচ হারলেই য়ে তারা বিশ্বকাপে সাফল্য পাবেন না এই কথা মানতে একেবারেই নারাজ তিনি। বরং এই ম্যাচ থেকে তাদের কোথায় কোথায় কী সমস্যা রয়েছে সেটাই এখন বের করতে চাইছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। একইসঙ্গে দীপ্ঘদিন পর ব্যাটে বড় রান পেয়েছেন অ্যারম ফিঞ্চ। সেটা কিন্তু বেশ স্বস্তি দিচ্ছে তাঁকে। বিশ্বকাপের মঞ্চে এই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া তিনি।
ভারতের বিরুদ্ধে ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন অ্যারণ ফিঞ্চ
এদিন টস জিতে ভারতীয় দলকে প্রখমে ব্যাটিংয়ের সুযোগ দিয়োছিলেন অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। টি টোয়েনটির তথাকথিত ধারা ভাঙতে চাননি তিনি। সেখানে ভারত কিন্তু শুরুটা খুব একটা খারাপ করেনি। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও, সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুলের পারফরম্যান্স কিন্তু যথেষ্ট সাহায্য করেছিল টিম ইন্ডিয়াকে। সেইসঙ্গে ফিনশিংয়ে দীনেশ কার্তিকের ৯ বলে ২০ রানের ইনিংস। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেছিল টিম ইন্ডিয়া।
সেই জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা অস্ট্রেলিয়াও কিন্তু খুব একটা খারাপ করেনি। অ্যারণ ফিঞ্চ তো এদিন দুর্ধ্ধর্ষ ফর্মে ছিলেন। দীর্ঘদিন পর ব্যাটে অর্ধশতরানও এসেছে তাঁর। ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলছেন তিনি। যদিও ফিঞ্চ ফেরার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। আর শেষ ওভারে মহম্মদ সামির বোলিংয়ের তো কোনও জবাবই ছিল না তাদের সামনে। যদিও এতটুকুতেই অ্যারণ ফিঞ্চ কিন্তু ভেঙে পড়ার লোক নন। বরং নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
এই প্রসঙ্গে ম্যাচ শেষে অ্যারণ ফিঞ্চ জানিয়েছেন, “নিজের পারফরম্যান্স নিয়ে আমি যথেষ্ট খুশি। মিডল ওভারে বেশ কিছু ভা পারফরম্যান্স দেখাতে পেরেছি আমি। তবে সেই রানটা টপকাতে পারলে আমাদের দন্য আরও একটু ভাল কিছু হত। যদিও প্রস্তুতি ম্যাচ জিততে না পারা মানে কখনোই বিশ্বকাপে জিততে পারবে না এমনটা নয়”।
আগামী ২২ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।