‘কর্মফল ভোগ করছেন’ – বিসিসিআই সভাপতিত্ব থেকে সৌরভের অপসারণের পরে ধেয়ে এল ভার্চুয়াল আক্রমণ
বিরাট কোহলির সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে আলোড়িত টুইটার
আপডেট করা - Oct 14, 2022 3:11 pm

একাধিক প্রতিবেদনের মতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি পদ থেকে অপসারিত হতে চলেছেন এবং রজার বিনি তাঁর পরিবর্তেদায়িত্ব নিতে প্রস্তুত। ৫০ বছর বয়সী প্রিন্স অফ ক্যালকাটা ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সভাপতি ছিলেন চার বছর।
বোর্ডের শীর্ষ পদ থেকে তাঁর অপসারণ বেশ আকস্মিক। সভাপতি হিসাবে বিনির আগমন এবং সৌরভের প্রস্থানের খবরকে বেশ কিছু ক্রিকেট সমর্থক ব্যাখ্যা করেছেন ‘কর্মফল’ হিসাবে। তাঁরা এই উপলক্ষ্যে একাধিক মিম শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় উত্তাপের মুখে সৌরভ গাঙ্গুলী
বিরাট কোহলির ভক্তরা সেই পর্বটি স্মরণ করেছেন যখন ডান-হাতি ব্যাটার এবং সৌরভের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল, যার ফলে কোহলিকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হয়েছিল। সেই ঘটনার এক মাস পরে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। তার আগে ৩৩ বছর বয়সী ক্রিকেটার জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে চলা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপই হবে টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে তাঁর শেষ টুর্নামেন্ট।
ভারত টি-২০ বিশ্বকাপের নক-আউট পর্বে যাওয়ার আগেই বিদায় নেয় এবং নভেম্বরে কোহলিকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ‘দাদা’ পরে প্রকাশ করেছিলেন যে বিসিসিআই তাঁকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছিল, তবে খেলোয়াড়টি এই বলে বিরোধিতা করেছিলেন যে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন বৈঠকের মাত্র দেড় ঘন্টা আগে তাঁকে জানানো হয়েছিল অধিনায়কত্ব চলে যাওয়ার কথা। উভয়ের মধ্যে সম্পর্কের জটিলতা আবারও সামনে এল যখন বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভের অপসারণের পরে টুইটারে মিমের বন্যা দেখা গেল।
বৃহস্পতিবার সৌরভ কলকাতায় বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে আরেকটি ভূমিকা গ্রহণ করেছিলেন। বপ্রাক্তন ভারতীয় খেলোয়াড় এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ বিজয়ী রজার বিনির বিসিসিআই-এর নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়া প্রায় পাকা। ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত করতে এবং অধিক উচ্চতায় পৌঁছানোর জন্য সভাপতি হিসাবে তাঁর কাছ থেকে অনেক কিছু আশা করা হচ্ছে।
বিসিসিআই সভাপতিত্ব থেকে সৌরভ গাঙ্গুলীর অপসারণের পরে টুইটারের প্রতিক্রিয়া
https://twitter.com/Hemant18327/status/1580095316334112768?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580095316334112768%7Ctwgr%5E1eafcdf443f747c03c6e5d7e41d7361d34fc4a02%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fkarma-is-a-boomerang-twitter-mocks-sourav-ganguly-amid-reports-of-getting-replaced-as-bcci-president%2F
https://twitter.com/Kohli_Devotee/status/1580031370490892288?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580031370490892288%7Ctwgr%5E1eafcdf443f747c03c6e5d7e41d7361d34fc4a02%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fkarma-is-a-boomerang-twitter-mocks-sourav-ganguly-amid-reports-of-getting-replaced-as-bcci-president%2F
Just got to know that BCCI removed saurav ganguly from his president position 💔💔https://t.co/WX1VyPA2rC
— Yashvi (@BreatheKohli) October 11, 2022
Karma hits back.
Now Ganguly has been sacked the way he did with Virat Kohli. pic.twitter.com/MtsVd4MFKk— RITIK NAGAR GURJÂR (@ritiknagarjds) October 13, 2022
https://twitter.com/iJasOberoi/status/1579932598562074625?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579932598562074625%7Ctwgr%5E1eafcdf443f747c03c6e5d7e41d7361d34fc4a02%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftwitter-reactions-cricket%2Fkarma-is-a-boomerang-twitter-mocks-sourav-ganguly-amid-reports-of-getting-replaced-as-bcci-president%2F
Karma Strikes Back!’ BCCI Treats Sourav Ganguly The Same Way He Treated Virat Kohli
What do u think?
(Note : I respect & admire both Ganguly & Kohli) for their contribution— RJ Ritesh-journalist #Nation 1st (@rjritesh1987) October 12, 2022
Virat Kohli after knowing that BCCI removed saurav ganguly from his president position! pic.twitter.com/GnKhJpa2SD
— ಭಲೇ ಬಸವ (@Basavachethanah) October 12, 2022
Sourav Ganguly was offered the post of IPL Chairman, but he wanted to continue as BCCI President so he's basically sacked ! 😭😭🔥
KARMA never loses an address !🛐🤲
#T20WorldCup #ViratKohli𓃵 #BCCIPresident pic.twitter.com/TyAGrKJgRX
— Jitendra Singh (@JitendrasSingh6) October 12, 2022
I really respect #SouravGanguly and his to Indian Cricket. But I support the idea of not re-electing him as BCCI President this time. Indian Cricket dropped significant levels after he became President of BCCI. We lost #RaviShastri and Captain #ViratKohli under his presidency.
— polic (@politicator03) October 12, 2022
https://twitter.com/abh1manyutweets/status/1580201011687276545