জন্মদিনে বার্থডে বয় হার্দিকের সঙ্গেই খোশ মেজাজে বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

বিশ্বকাপ শুরু হতে আর কয়েক দিন বাকি রয়েছে। সেখানই প্রথম ম্যাচে চির প্রতিদিবন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ সুরুর আগে পার্থে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে ভারতীয় দল।তার আগেই ভারতীয় দল মেতেছে হার্দিক পান্ডিয়ার জন্মদিন উপলক্ষে। ২৮৯ বছরে পা দিলেন ভারতের তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বার্থডে বয়েপ জন্মিদেনর উত্সবেই মাতলেন বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গেই ছুটির দিনে সময়কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক। জন্মদিনের শুভেচ্ছাও জানালেন বেশ অভিনব কায়দায়।

আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। গতবার এই পাকিস্তানের কাছে হেরেই বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। এবার সেজন্য প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছঠে না তারা। সেভাবেই পার্থে চলছে ভারতীয় দলের প্রস্তুতি। ইতিমধ্যে ওয়েস্টার্ন অস্্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে গিয়েছে ভারতীয় দলের। তারই মাঝে হারক্দিক পান্ডিয়ার জন্মিদেনর উত্সবে মেতেছে ভারতীয় দল।

২৯ বছরে পা দিলেন তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া

দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে তখার পর এই বছরই আইপিএলের পর ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স, প্রদর্শন করেছেন তিনি। তাঁর হাত ধরে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। সেখানে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানও পেয়েছিলেন তিনিই। এররই প্রায়ছয় মাস পর ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

দেশের জার্সিতে প্রত্যাবরক্তনটাও কুব একটা খারাপ হয়নি এই তারকা ক্রিকেটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেের সেরা ক্রিকেটারের পুরষ্কারও পেয়েছিলেন তিনি। সেই হার্দিকই এখন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র। সেভাবেই নিজেকে তৈরি করছেন তিনি। তারই মাঝে মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার জন্মদিনের আনন্দে মেতেছিল ভারতীয় দল। সেখানেই এইদিনটি চুটি নিয়েছিলেন বিরাট কোহলি।

আর বার্থডে বয়ের সঙ্গেই গোটা দিন কাটালেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই সোশ্যাল মিডিয়ায় হার্দিক পান্ডিয়াকে অভিনব কায়দায় জন্মিদেনর শুভেচ্ছাও জানিয়েছেন বিরাট কোহলিষ হার্দিককে তিনি লিখেছেন, বার্থডে বয়ের সঙ্গে একটি ছবি। একইসঙ্গে হার্দিক পান্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন লোকেশ রাহুলও। তিনি লিখেছেন, শুভ জন্মদিন জি, ভালবাসা নিও তুমি।

মঙ্গলবার ও বুধবার ভারতী দলের ক্রিকেচারদের বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একটি প্রস্তুতি ম্যাচে নামবে ভারতীয় দল। সেখানেও জিততে মরিয়া হয়ে রয়েছেন তারা।

close whatsapp