দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচেও অনিশ্চিত দীপক চাহার

Deepak Chahar
Deepak Chahar. (Photo Source: BCCI)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই হার। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া।ঘরের মাঠে সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে শিখর ধওয়ানদের। সেখানেই আভেশ খানের পরিবর্তে দীপক তাহারকে খেলানোর একটা পরিকল্পনা চলছিল। কিন্তু সেই আশাও কার্যত শেষ হয়ে গিয়েছে। পিঠের পেশীতে চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটো একদিনের ম্যাচ থেকে কার্যত ছিটকে গেলেন দীপক চাহার।

টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে ভারতীয় দল। শিখর ধওয়ানের নেতৃত্বে এবার একদিনের সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানে শুরুটা অবশ্য কুব একটা ভাল করতে পারেনি তারা। প্রথম ম্যাচেই হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই বেশ কিছু খামতি ধরা পড়েছে ভারতীয় শিবিরের। সেখানেই দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে ভারতীয়শিবিরে একাধিক পরিবর্তনের কথা শোনা গিয়েছিল। সেখানেই আভেশ খানের পরিবর্তে দীপক চাহারকে দলে খেলনোর কথা শোনা যাচ্ছিল।

বিশ্বকাপে ভারতীয় দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে রয়েছেন দীপক চাহার

কিন্তু সেই আসাও কার্যত এখন অসম্ভব। কারণ পিঠের চোটের সমস্যা দেখা গিয়েছে দীপক চাহারের। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শোনাযাচ্ছে ইতিমধ্যেই নাকি বেঙ্গালুরুতে এনসিএ-তে যোগ দিয়েছেন তিনি। সেখানে তাঁর পিটনেস ট্রেনিংও আরম্ভ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে দীপক চাহারের এই চোট যে ভারতীয় শিবিরের কাছে একটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও, ভারতীয় দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে রয়েছেন দীপক চাহার। আগামী ১৬ অক্টোবরই মহম্মদ সামির সহ্গে ভারতীয়দলের উদ্দেশ্যে রওনা দেবেন তিনিও। সেইজন্য তাঁরক পিঠের সমস্যা দেখা দেওয়ার পরই দীপক চাহারকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ ভারতীয়টিম ম্যানেজমেন্ট। অর্থাত্ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখার সম্ভাবনাও খুব একটা নেই বললেই চলে।

দেশের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন সেই সময়ই নিজেকে প্রমাণ করেছেন দীপক চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠে যেমন দুর্ধর্ষ খেলেছেন তিনি। তেমনই আইপিএলেও দীপক চাহারের সাফল্য আকাশ ছোঁয়া। যদিও এবারের আইপিএলে খেলতে পারেননি দীপক চাহার।চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই তরুণ ক্রিকেটার। একেবারে জিম্বাবোয়ে সফরেই ভারতীয় দলে ফিরেছিলেন তিনি। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি উইকেটও তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এশিয়া কাপেও শেষ ম্যাচে খেলতে নেমেছিলেন দীপক চাহার। যদিও  সেখানে সেভাবে সাফল্য পাননি তিনি।

close whatsapp