জসপ্রীত বুমরাহকে নিয়ে এখনও আশায় রয়েছেন রাহুল দ্রাবিড়
আপডেট করা - Oct 1, 2022 7:48 pm

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার রাহুল দ্রাবিড়ের মুখেও সেই একই কথা্। জসপ্রীত বুমরাকে নিয়ে রাহুল দ্রাবিড়ের মন্তব্য শোনার পর সকলেই এবার খানিকটা হলেও স্বস্তি পেলেও পেতে পারে। জসপ্রীত বুমরার চোটের খবর শোনার পর থেকেই নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এরপর থেকেই তাঁর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেও চিটকে যাওয়ার নানান কথাবার্তা শুরু হয়েছে। সেখানেই এবার রাহুল দ্রাবিড়ের মিখেও অন্।রকম কথা।
ইতিমদ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে জসপ্রীত বুমরাহ এখনও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। এূার সেই একই কতা শোনা গেল রাহুল দ্রাবিড়েক মুখেও। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন জসপ্রীত বুমরাহ। সেখানেই তাঁর চূড়ান্ত পরীক্ষা নীরিক্ষা চলছে। আগামী শুক্রবারই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় কিন্তু এখনও পর্যন্ত যথেষ্ট আশাবাদী রয়েছেন। তিনিও জসপ্রীত বুমরাহ যে এখনই ছিটকে গিয়েছেন তা মানতে নারাজ রাহুল দ্রাবিড়ও।
এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন জসপ্রীত বুমরাহ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার দিনই সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছিল ভারতীয় শিবিরে। ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই জায়গাতেই বারতীয় দলে এসেছেন এখন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন তিনি। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনই জসপ্রীত বুমরাহকে নিয়ে আশা ছাড়তে নারাজ। বিশেষ করে রাহুল দ্রাবিড় শেষ মুহূর্ত পর্যন্ত জসপ্রীত বুমরার জন্য অপেক্ষা করতে চায়।
এই প্রসঙ্গে রাহুল দ্র্বাডি় জানিয়েছেন, আমি এখনই খুব এতটা গভীরে যেতে চাই না এই বিষয় নিয়ে। এটা সম্পূর্ণটাই মেডিক্যালের একটা ব্যপার। এই বিষয়টা আমি সম্পূর্ণ বিশেষজ্ঞদের ওপরই ছেড়ে দিতে চাইছি। কয়েক দিনের মধ্যে জসপ্রীত বুমরার সম্বন্ধে আমরা জেনে যাব। যদিও এখনই কিন্তু জসপ্রীত বুমরাহ যে ভারচীয় দল থেকে ছিটকে গিয়েছেন এই কথা বলতে পারব না। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই আমি।
এবারের এশিয়া কাপের আগে এই পিঠের চোটের সমস্যাতেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাঁর দলে না থাকাটা যে কতটা বড় সমস্যার তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর জায়গায় এসেছেন মহম্মদ সিরাজ। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরার দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।