মহিলা এশিয়া কাপঃ ভারত বনাম শ্রীলঙ্কা মুখোমুখি পরিসংখ্যান, প্রিভিউ, সম্ভাব্য একাদশ

India beat England
India beat England. ( Image Source: Twitter)

শনিবার থেকে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়া কাপ। আর সেখানে প্রথম ম্যাচেই নামতে চলেছে ভারতীয় মহিরলা ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই চড়চে শুরু করেছে পারদ। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল ও শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করতে মরিয়াএবার হরমনপ্রীত কৌররা। অন্যদিকে শ্রীলঙ্কাও ঘুরে দাঁড়াতে মরিয়া।

এবারের কমনওয়েলথে গেমসে ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার এশিয়া কাপ। সেখানেই ট্রফি জিততে মরিয়া হয়ে রয়েছেন হরমনপ্রীত কৌররা। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ব্রিচিশদের হারিয়ে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়া কাপের মঞ্চেও সেই ধারাই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেইসঙ্গে স্মৃতি মন্ধনার পারফরম্যান্সটাও আত্মবিশ্বাস যোগাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

অন্যদিকে এবারের কমনওয়েলথ গেমসটাএকেবারেই ভাল যায়নি শ্রীলঙ্কার। একটিও ম্যাচে জিততে পারেনি তারা। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ৈাতে মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কা মহিলা বাহিনী। যদিও ভারতের সঙ্গে সম্নুখ সমরে কয়েক ধাপ পিছিয়েই রয়েছে তারা। এখন শুধুই জিততে মরিয়া হয়ে রয়েছে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। শেষবার জুন মাসে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল ও শ্রীলঙ্কা মহিলা ক্রিকেটদল। সেখানে সিরিজ ডয় হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলেরই।

পিচ কন্ডিশন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ খানিকটা হলেও বোলারদেরই সহায়তা করবে। সেই জন্য এই ম্যাচে টস জিতলে যে যেকোনও দলের অধিনায়ক বোলিংই নিতে চাইবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। টসের ওপরই নির্ভর করবে এই ম্যাচের ভাগ্য।

সম্ভাব্য একাদশ

ভারতীয় মহিলা ক্রিকেট দল- স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ/সাব্বিনেনি মেঘনা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, কীরণ নাভগিরে, পূজা বস্ত্রকার, স্নেগ রানা, রাজেশ্বরী গায়কোয়াড়/রাধা যাদব, রেনুকা সিং

শ্রীলঙ্কা মহিলা দল – হর্শিতা মাদাভী, চামারি আঠাপাতু, নীলাক্ষী ডিসিলভা, হাসিনি পেরেরা, অনুশ্কা সঞ্জিবনী, ওশাদি রানাসিঙ্ঘে, কভিশা দিলারী, সুগন্দিকা কুমারী, মালশা শেহানি, মদুশিকা মেথানন্দা

মুখোমুখি সাক্ষাত

ম্যাচ – ২২

ভারত জয়ী – ১৬

শ্রীলঙ্কা জয়ী – ৪

ম্যাচের সময়

শনিবার ভারতীয় মহিলা দল বনাম শ্রীলঙ্কা ম্যাচ শুরু হবে রাত্রি ১টায়। স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার হবে সেই খেলা।

close whatsapp