এই দক্ষিণ আফ্রিকা দল বিশ্বকাপে যেকোনও দলকেই চমকে দিতে পারে, মনে করছেন অজয় জাদেজা
আপডেট করা - Sep 28, 2022 3:54 pm

বুধবার ঘরের মাঠেদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগেই দক্ষিণ আফ্রিকা ব্রিগেডকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অজয় জদেজা। তাঁর মতে ভারতকে তো বটেই, এই দক্ষিণ আফ্রিকা দল নাকি টি টোয়েন্টি বিশ্বকাপে যেকোনও দলকে চমকে দিতে পারে। ভারতের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছে প্রোটিয়া বাহিনী। সেই ফর্মে থাকলে তারা যে ভারতীয় দলকে যতেষ্ট বেগ দিতে পারে তা নিয়ে কোনও সন্দেহ নেই অজয় জাদেজার।
ভারতের বিরুদ্ধে নামার আঈগেই আয়ারল্যান্ড ও ইংলযান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল দক্ষিণ আফ্রিকা শিবির। সেখানেই দুর্ধর্ষ ফর্মে ছিল এই প্রোটিয়া বাহিনী। শেষ পাঁচটি টি টোয়েন্টির মধ্যে চারটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিরুদ্ধে তো টি টোয়েবন্টিসিরিজে দাপুটেপারফরম্যানম্স প্রদর্শন করেছিল তারা। এবার ফ্রমই ভারতের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও যে জক্ষিণ আফ্রিকা যেকোনও দলকে চমকে দেবে তা নিয়ে কোনও দ্বিধা নেই অজয় জাদেজার।
ইংল্যান্ডের ঘরের মাঠে টি২০ সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা
এই প্রসঙ্গে ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে অজয় জাদেজা জানিয়েছেন, “এই দক্ষিণ আফ্রিকা দল টি টোয়েন্টি বিশ্বকাপে যেকোনও দলকে চমকে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হল এই দক্ষিণ আফ্রিকা দল এবার আমাদেরই গ্রুরে পড়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে”।
আগামী অক্টোবরে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই সুপার টুয়েলভে নামবে ভারত, দক্ষিণ আফ্রপিকা সহ বাকি দেশগুলো। সেখানেই ভারতের সঙ্গে এক গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। বুধবারই মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেখানেই যে দুই দলের শক্তি নিয়ে তুল্যমূল্য বিচারটা হয়ে যাবে তা নিয়ে কোনও সংশয় নেই। আর দক্ষিণ আফ্রিকা যে ভারতীয় দলের সামনে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে সেটাও বেশ স্পষ্ট।
একইসঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের দুই তারকাকে নিয়ে একটু বেশীই আশাবাদী অজয় জাদেজা। তাঁর মতে আসন্ন বিশ্বকাপে লোকেশ রাৈহুল ও রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় দলের হয়ে একটা গুরু্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। যদিও শেষপর্যন্ত কীহবে তা তো সময়ই বলবে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কিন্তু ভার পারফরম্যান্স দেখিয়েছিলেন লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন খেলেন তিনি সেটাই এখন দেখার।