প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজে নেই মহম্মদ সামি, দলে আসতে পারেন শাহবাজ আহমেদ

Mohammed Shami
Mohammed Shami. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ সামি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল।  সেই করোনার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দল থেকে ছিটকে গেলেন মহম্মদ সামি। এখনও পর্যন্ত সরকারীভাবে জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। তবে শোনাযাচ্ছে এখনও পর্যন্ত নাকি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। আর তার জেরেই এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ সামি।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন মহম্মদ সামি। যদিও তাঁকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে রাখা হয়েছিল। এররপর থেকেই শুরু হয়েছিল নানান জল্পনা, সমালোচনা। যদিও সেখানে যে একেবারে মহম্মদ সামির সুযোগ পাও.ার সম্ভাবনা নেই তা কিন্তু নয়। কারণ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দল পরিবর্তনের সময় রয়েছে। কিন্তু সেখানেও মহম্মদ সামির সুযোগ পাওয়ার সম্ভাবনা যে অনেকটাই কমে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে পারেননি মহম্মদ সামি

অস্ট্রেলি্য়া এবং দক্ষিণ আফ্রিকা দুটো টি টোয়েন্টি সিরিজেই এবার ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হও.ার আগেই ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কাটা লেগেছিল। করোনায় আক্রান্ত হয়েছিেন মহম্মদ সামি।সেই থেকেই আরম্ভ হয়েছিল নয়া জল্পনা। তাঁর জায়গায় ভারতীয় দলে কে খেলবেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে এসেছিলেন উমেশ যাদব। এররই সামির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলা নিয়েও একটা গুঞ্জন শুরু হয়েছিল।

শেষপর্যন্ত সেটাই সত্যি হল। শোনাযাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও নাকি নামতে পারবেন না মহম্মদ সামি। করোনা সারিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি মহম্মদ সামি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজ। সেখানেই মহম্মদ সামির পক্ষে নামা সম্ভব নয় বলেই গুঞ্জন ভারতীয় দলের অন্দরমহলে। শোনাযাচ্ছে তাঁর জায়গায়উমেশ যাদবকেই খেলানো হতে পারে এই সিরিজেও।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। তাঁকে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে। এনসিএ-তে আপাতত ফিটনেসট্রেনিংয়েই থাকবেন তিনি। শোনাযাচ্ছে তাঁর জায়গায় নাকি ভারতীয় দলে আসতে পারেন শাহবাজ আহমেদ। যদিও সরকারী ভাবে এখনই কোনওকিছু জানানো হয়নি। সোমবারই তিরুবন্তপুরমে পৌঁছেছে ভারতীয় দল।

close whatsapp