টি২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতকে ফেভারিট মনে করছেন জ্যাক কালিস
আপডেট করা - Sep 23, 2022 8:49 pm

এশিয়া কাপে হার। ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার দিয়ে যাত্রা শুরু। যা দেখার পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনা শুরু হয়ে গিয়েছে। আসন্ন টি টোয়োন্টি বিশ্বকাপরে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও চলছে নানান জল্পনা। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলকে নিয়ে বেশ আশার সুরই শোনাগেল প্রাক্তন প্রোটিয়াতারকা জ্যাক কালিসের মুখে। তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবীদার নাকি ভারতীয় দল। ভারতকেই ফেভারিট মনে করছেন তিনি।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও ফেভারিট হিসাবেই মাঠে নেমেছিল ভারতীয় দল। কিন্তু শুরুতেই তাল কেটেছিল তাদের। পাকিস্তান এবং নিউ জিল্যান্ডের কাছে পরপর দুই ম্যচে হারের পরই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বেড়িয়ে যাওয়ার ছবিটা ছিল স্পষ্ট। এরপর অবশ্য ভারতীয় দলে আমূল পরিবর্তন এসেছে। বদলে গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক থেকে কোচ। রবি শাস্ত্রীর বদলে ভারতীয় দলের কোচ অখন রাহুল দ্রাবিড়।
এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে গিয়েছিল ভারত
অন্যদিকে বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলেরক নতুন অধিনায়কের নাম রোহিত শর্মা। এই নতুন অধিনায়কের হাতধরে বেশ ভাল গতিতেই কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে এগিয়ে চলেছে ভারতীয় দল। নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারত এখন শীর্ষে। কিন্তু এরপরই এশিয়া কাপের মঞ্চে তাল কেটেছে ভারতীয় শিবিরের। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পরই এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। যদিও তা নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত নন জ্যাক কালিস।
তাঁর মতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল অন্যতম ফেভারিট দল। তিনি জানিয়েছেন, “এবার ভারত যথেষ্ট ভাল টি টোয়েন্টি খেলছে, টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যে তারা অন্যতম ফেভারিট তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অবশ্যই খানিকটা ভাগ্যের প্রয়োজন হয়। আমার মনে হয় ভারতের এবার যা দল হয়েছে তা অবশ্যই ফেভারিট। তারা যথেষ্ট ভাল দল হয়েছে। আমার মনে এবারের বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে ভারতের”।
এবারের এশিয়া কাপে ভারতীয় দল শুরুটা ভাল করলেও, শেষরক্ষা কিন্তু করতে পারেনি। যদিও তার আগে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ হারানো। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ৪-১- টি টোয়েন্টি সিরিজ জয়। এশিয়া কাপে শুরটা ভাল করলেও, সুপার ফোরে গিয়ে তাল কেটেছিল টিং ইন্ডিয়ার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করেও বোলারদের ব্যর্থতায় হেরে গিয়েছে ভারতীয় দল। যদিও বিশ্বকাপের মঞ্চে এই ভারতীয় দলকে নিয়েই আশাবাদী জ্যাক কালিস।