রোহিত শর্মার অতি আক্রমণাত্মক ব্যাটিং পদ্ধতি নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া
আপডেট করা - Sep 21, 2022 8:01 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ যত সামনে এগিয়ে আসছে ততই কিন্তু চিন্তা বাড়তে শুরু করেছে সকলের। বিশেষ করে অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মার পারফরম্যান্স খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরই রোহিত শর্মার খেলার স্টাইলে খানিকটা পরিবর্তন এসেছে। টি টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মা এখন আলট্রা এগ্রেসিভ ক্রিকেট খেলারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত সেভাবে সাফল্য পাননি তিনি। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে নামার আগে রোহিত শর্মার খেলা নিয়ে খুব একটা খুশি নন আকাশ চোপড়া।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচেই কিন্তু রোহিত শর্মা বড়রানের মুখ দেখতে পাননি। যদিও টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নেও.য়ার পর থেকেই নিজের ভূমিকা সম্বন্ধে মুখ খুলেছিলেন ভারত অধিনায়ক। ধীরে খেলো নীতি্ নয় বরং টি টোয়েন্টি ফর্ম্যাটের জ্ন। তাঁর মুখে ছিল অতি আগ্র্সী ক্রিকেটের কথা। সেই দর্শন নিয়েই ক্রিকেট খেলছেন তিনি। আর রোহিত শর্মার সেটাই যে বিরাট প্রাক্তন ক্রিকরেটার আকাশ চোপড়ার খুব একটা পছন্দের নয় তা বলতে দ্বিধা করেননি তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১১ রান করতে পেরেছিলেন রোহিত শর্মা
গত মঙ্গলবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সখানে সকলে বিরাট কোহলির দিকে যেমন তাকিয়ে রয়েছেন, তেমনই সকলে তাকিয়ে রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার দিকেও। প্রথম ম্যাচে শুরুটা ভাল করলেও, রোহিত শর্মাকে কিন্তু ১১ রানেই থেমে যেতে হয়েছিল। রোহি শর্মার অতি আক্রমণাত্মক ক্রিকেটকেই এরজন্য দায়ী করছেন আকাশ চোপড়া।
আকাশ চোপড়া মতে প্রতি বলেই ছয় মারার চেষ্টা বন্ধ করে রোহিত যদি ৪০ বল ধীরে সুস্থে খেলতে পারেন, তবে অনায়াসেই ৭৫ রান করতে পারেন তিনি। এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, ব্যক্তিগত ভাবে আমি রোহিত শর্মার এই অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ের স্টাইলটা পছন্দ করি না। তিনি একজন অত্যন্ত ভাল ক্রিকেটার। কিন্তু অনেক কম সময়ের জন্। খেলছেন রোহিত শর্মা। আর সেই কারণের জন্।ই তাড়াতাড়া আউট হয়ে ফিরে যাচ্ছেন তিনি। তিনি যদি ৪০ বল ব্যীটিং করতে পারেন তবে ৭৫ রান আনয়াসেই করে ফেলতে পারবেন।
২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে ভারতীয় দল। হাতে যেখুব একটা বেশী সময় রয়েছে তাও নয়। সেখানেই রোহিত শর্মা ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।