মোহালীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস হার্দিক পান্ডিয়ার, সোশ্যাল সাইটে হৈচৈ

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source: Hotstar)

রোহিত, বিরাটদের তাড়াতাড়ি সাজঘরের রাস্তা ফেরার পর ভারতের রান ১৫০ এর গন্ডী টপকাতে পারবে কিনা তা নিয়ে একটা সংশয়ের সুর শোনাযাচ্ছিল। কিন্তু ২০ ওভার শেষে সেই রানটাই এখন ৬ উইকেটে ২০৮। আর সেই জায়গাতেই ভারতীয় দলকে পৌঁছে দেওয়ারক প্রধান কারিগড় হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একবার বিধ্বংসী পারফরম্যান্সের ঝলক দেখালেন হার্দ্ক পান্ডিয়া। মোহালীতে হার্দিকের ব্যাট থেকে উঠল রানের ঝড়। ঝলক মিলল নানান নতুন শটের। শেষ তিন বলে একাই হাঁকালেন পরপর তিনটি ছয়। তাঁর হাত ধরেই ২০০ গন্ডী টপকালো ভারত।

রোহিত শর্মা থেকে বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এদিন। লোকেশ রাহুল অর্ধশতরান পেলেও, তিনি ফেরার পরই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই সময় তিন উইকেট খুইয়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় থেকেই সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া। শুরুর দিকে খানিকটা ধীর গতিতেই খেলা শুরু করেছিলেন তিনি। এরপর সময় যত এগিয়েছে হার্দিক পান্ডিয়া ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। শেষের দিকে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ত্রাস হয়ে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বলে ৭১ রানের ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া

চোট সারিয়ে দেশেরক জার্সিতে ফেরার পর থেকেই দুর্ধর্ষ ছন্দে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের অন্যতম কারিগড় ছিলেন তিনি। শেষ বলে ছয় মেরে সকলকে চমকে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ঠিক তেমনই আবারও সকলকে চমকে দিলেন এই তারকা অস রাউন্ডার। অ্স্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপের মুহূর্তে ভারতীয় দলকে শুধু টেনে তুললেনই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রানও গড়ে তুললেন তিনি।


https://twitter.com/viratkohl18/status/1572248656862126083


https://twitter.com/JesvinGeorgeK/status/1572244972962975745


https://twitter.com/Opinion_point_/status/1572245889464553472

হার্দিক পান্ডিয়ার এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল সাইট জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কারোর মতে হার্দিকের মাস্টার ক্লাস পারফর্মযান্স। আবার কেউ কেউ পাওয়ারফুল বলেও ডাকতে শুরু করেছেন তিনি। হার্দিক পান্ডিয়াকে ঘিরে এখন এখন সোশ্যাল সাইট জুড়ে শুধুই শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

এদিন হার্দিক পান্ডিয়া ৩০ বলে ৭১রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। আর তা দেখার পর থেকেই সকলে আপ্লুত হয়েছেন। গোটা ইনিংস জুড়ে হার্দিক হাঁকিয়েছেন ৭টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি। শুধু তাই নয় তাঁর স্ট্রাইকরেট রয়েছে ২৩৬.৬৭। এদিন অবশ্য দীনেশ কার্তিক কিন্তু ব্যর্থই হয়েছেন। তবে  ফিনিশার হিসাবে হার্দিক যে এখনও অনেক এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষ ওভারের শেষ তিন বলে পরপর কিনটেছয় হাঁকালেন তিনি একাই।

close whatsapp