স্বপ্ন ছিল যাকে একজন ক্রিকেটার হিসাবে সবাই পছন্দ করবে এবং সমর্থন করবে: বাবর আজম

তিন ম্যাচ জেতার পরেও আত্মতুষ্ট হওয়া থেকে সাবধান পাক অধিনায়ক

Babar Azam
Babar Azam. (Photo by ARIF ALI/AFP via Getty Images)

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম সম্প্রতি একটি আলাপচারিতায় প্রকাশ করেছেন যে তিনি ছোটবেলা থেকেই বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি ফাঁস করেছেন যে তাঁর তরুণ বয়সের লক্ষ্যে তাঁর মনোযোগ এখনও অবিচল এবং সেই লক্ষ্য মাথায় রেখেই উন্নতি করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

সবসময় আমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করি

আইসিসির শেয়ার করা একটি ভিডিওতে বাবর আজম বলেছেন, “আমি সবসময় বড় খেলোয়াড় হতে চেয়েছিলাম। যখন আমি ছোট ছিলাম তখন এমন একজন হওয়া আমার স্বপ্ন ছিল যাকে একজন ক্রিকেটার হিসাবে সবাই পছন্দ করবে এবং সমর্থন করবে।” 

তিনি বলেছেন, “আমি এখনও সেই চেষ্টায় লেগে আছি এবং আমার পারফরম্যান্স উন্নত করে আরও ধারাবাহিক হওয়ার চেষ্টা করছি। আমি সবসময় আমার লক্ষ্যের দিকে মনোনিবেশ করি।”

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অধিনায়ক বলিষ্ঠভাবে তাঁর সতীর্থদের নেতৃত্ব দিয়েছেন যেখানে তারা ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে তাদের গ্রুপে পয়েন্ট টেবিলে সবার উপরে বিরাজ করছে। নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ দুটি ম্যাচ বাকি রয়েছে। এখন পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। 

তিনি মনে করেন ভক্তদের প্রত্যাশা পূরণ করা প্রতিটি খেলোয়াড়ের দায়িত্ব এবং বর্তমানে তাদের দল মেগা-ইভেন্টে এটিই করছে। বাবর বলেন, “সমর্থকদের প্রত্যাশা পূরণ করা একটি দায়িত্ব।” 

“তারা সবসময় আমাদের প্রতিটি খেলায় পারফর্ম করার প্রত্যাশা করে এবং আমি সেখান থেকেই আত্মবিশ্বাস অর্জন করি। আমি আমার পারফরম্যান্সে সবসময় আমার ভক্তদের খুশি এবং সন্তুষ্ট রাখতে চাই এবং পাকিস্তানকে ম্যাচ জিততে সাহায্য করার লক্ষ্যই রাখি,” তিনি যোগ করেন।

বাবর এই বলে যোগ করেছেন যে তার একমাত্র লক্ষ্য দেশকে সাফল্যের পথে রাখা, তবে তিনি টানা তিনটি জয়ের পরে দলকে আত্মতুষ্ট হতে বারণ করেছেন। “এরকম একটি টুর্নামেন্টে আমাদের প্রতিটি খেলায় আমাদের সেরা হতে হবে এবং ধারাবাহিকতার সাথে পারফর্ম করতে হবে। আমরা যে কোনও দলের বিরুদ্ধে কোনও পর্যায়ে আত্মতুষ্ট হতে পারি না কারণ যে মুহূর্তে আপনি আপনার প্রতিপক্ষকে কিছুটা জায়গা দেবেন, তখনই তারা চেপে ধরবে। তাই আমাদের সেরা খেলা খেলতে হবে,” তিনি উপসংহারে বলেছেন।

পাকিস্তান তাদের অভিযান শুরু করেছিল ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের বিশাল জয় দিয়ে। তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয়। তারা আফগানিস্তানের বিপক্ষে তাদের জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছে এবং আজ ২রা নভেম্বর নামিবিয়ার মুখোমুখি। 

close whatsapp