ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিককে প্রথম একাদশে রাখার পরামর্শ সুনীল গাভাসকরের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

হাতে রয়েছে আর ২৭ দিন সময়। এরপরই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতীয়দলের প্রস্তুতি সারার জন্য সুযোগ রয়েছে মাত্র ছটি ম্যাচ। আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে টিম ইন্ডিয়া। এই ছয় ম্যাচেই য়ে ভারতীয় দলের টিম কম্বিনেশন চূড়ান্ত হয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই মুহূর্তে কয়েকটি সংশয় কাটানোই রোহিত শর্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারমধ্যেই অন্যতম হল টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিকের মধ্যেযেকোনও একজনকে বেছে নেওয়া।

টি টোয়েন্টি বিশ্বকাপের দলে দুই ক্রিকেটারকে রেখেই দল ঘোষণা করেছে ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই দেখা দিয়েছে সংশয়।দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ। প্রথম একাদশে কাকে খেলানো যায়। সেই প্রসঙ্গেই রোহিত শর্মার উদ্দেশ্যে বিশেষপরামর্শ দিলেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দুই ক্রিকেটারকেই প্রথম একাদশে রাখা উচিত্।

টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিংকে শক্তিশালী করতে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক দুজনকেই ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন সূনীল গাভাসকর। তাঁর মতে চার নম্বরে ব্যাটিং করানো উচিত্ ঋষভ পন্থের এবং ছয় ও সাত নম্বরে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিকেরই খেলা উচিত্। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। সেখানেই হয়ত এই কম্বিনেশন দেশকে নিতে চাইবে তারা।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমি হতে ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক দুজনকেই খেলাতাম। ঋষভ পন্থ ব্যাটিং করতে আসবেন ৫ নম্বরে। ছয় নম্বর ও সাত নম্বরে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটিং করবেন দীনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকেই চতুর্থ পেসারের অরশান হিসাবেও আমি রাখব এই ভারতীয় দলে। যদি ঝুঁকিই না নেওয়া হয় তবে ম্যাচ জিতবে কেমন করে। প্রতিটি বিভাগেই কিছু না কিছু ঝুঁকি নিতে হবে, তবেই সাফল্য আসবে”।

এবারের এশিয়া কসাপে দীনেশ কার্তিককে দলে নেও.য়া হলেও, দুটো ম্যাচেখেলানো হয়েছিল তাঁকে। বাকি সব ম্যাচেই খেলেছিলেন ঋষভ পন্থ। কিন্তু সেভাবে বড়া রান পেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সুপার ফোরের মতো মঞ্চেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। এরপর থেকেই তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা নিয়ে শুরু হয়েছিল নানান সমালোচনা। ভারতীয় দলও রয়েছে কম্বিনেশন বাছা নিয়ে সংশয়ে।

যদিও এমন পরিস্থিতিতে রোহিত শর্মার উদ্দেশ্য বিশেষ পরামর্শ সুনীল গাভাসকরের। সেই পরামর্শ মেনে রোহিত শর্মা খেলেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp