অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ভারতের বিশ্বকাপ জয় সম্ভব, মত গৌতম গম্ভীরের
আপডেট করা - Sep 18, 2022 6:31 pm

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন থেকেই উত্তেজনার পাদ চড়তে শুরু করে দিয়েছে। হবে নাই বা কেন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ২৮ দিন সময়। এরপরই টি টোয়েন্টি ফর্ম্যাটে শুরু হয়ে যাবে সেরার লড়াই। গতবারের খরাপ পারফরম্যান্সের রেশ কাটিয়ে এবার চ্যাম্িয়ন হওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া। সেই মঞ্চে যাত্রা শুরুর আগেই ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী। বিশ্বকাপে যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তবেই নাকি চ্যাম্পিয়ন হতে পারবে ভারত। মনে করছেন গৌতম গম্ভীর।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। গতবারের স্মৃতি ভুলে এবার ভারতীয় দলও বিশ্বকাপের মঞ্চে ঘুুরে দাঁড়াতে মরিয়া। সেকানেই টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে বিশেষ বার্তা গৌতম গম্ভীরের। তাঁর মতে এই প্রতিযোগিতায়যদি ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তবেই চ্যাম্রিয়ন হওয়া সম্ভব রোহিত শর্মাদের পক্ষে।
মোহালীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টি২০ সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত
আর এই মন্তব্যের পিছনে যুক্তিও দিয়েছেন গৌতম গম্ভীর। ২০০৭সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় জদল। সেখানেই দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। এরপর ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেখানেও কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় দল। সেবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে হারানোটাই নাকি যেকোনও দলের পক্ষে আত্মবিশ্বাসটা অনেকটা বাড়িয়ে দেয়।
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, “এর আগেও এ কথাবলেছি, আবারো তাই বলব। ভারত যদি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারাতে না পারে, তবে বিশ্বকাপ চ্যাম্পি.ন হতে পারবে না। ।দি ২০০৭ বিশ্বকাপের দিকে তাকানো য়ায়, আমরা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েছিলাম। ২০১১ সালের বিশ্বকাপেও কোয়র্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া হল সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী।তাদের যদি হারানো যায়তবে বিশ্বকাপ জয়ও সম্ভব”।
টি টোয়েন্টি বিশ্বতকাপের আগে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজসুরু হতে চলেছে। দুই দলই মোহালীতে নেমে পড়েছে। এই সিরিজে অস্ট্রেলিয়াকে যদি ভারত হারাতে পার, তবে যে রোহিক শর্মাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজকেই পাখির চোখ করে নিয়েছে।
এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এখন অস্ট্রেলিয়া সিরিজই টিম ইন্ডিয়ার পাখির চোখ।