মোহালীতে অস্ট্রেলিয়া বধের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

Team India
Team India. (Photo Source: BCCI)

এশিয়া কাপের পর কয়েকদিনের বিশ্রাম। টি টোয়ন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর মাত্র ২৮ দিন। তার আগেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেতিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নামছে ভারতীয় দল। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। বিশ্বকাপে নামার আগে এই সিরিজ থেকেই যে ভারতীয় দলের শেষ পরীক্ষা নীরিক্ষাটা শুরু হয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই অস্ট্রেলিয়া সিরিজেরই প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় দল। রবিবার থেকেই আরম্ভ হয়ে গেল রোহিত শর্মাদের প্রস্তুতি।

এশিয়া কাপের মঞ্চে এবারে চূড়ান্ত ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। যদিও শুরুটা টিম ইন্ডিয়া বেশ ভালভাবেই করেছিল। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। সুপার ফোরের মঞ্চে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরপর দুই ম্যাচে হেরে এশিয়া কাপ জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের। সেই বুল থেকে শিক্ষা নিয়েই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। রবিবার থেকে মোহালীতে শুরু হয়েগেল সেই প্রস্তুতিই।

আগামী ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া

চোট থাকায় এশিয়া কাপের আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেল। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের দলেই পিরেছেন তারা। দেশের জার্সিতে দুর্ধর্ষ ফর্মেই ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু চোট সারিয়েআসার পর এখন তিনি কতটা ফর্মে রয়েছেন সেটাই প্রধান বিষয় ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের কাছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহ ও হর্ষল পটেলদের।

আসন্ন বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন বাছতে কোনওরকম খামতি রাখতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকেই শুরু হতে চলেছে সেই প্রক্রিয়া। প্রথম ম্যাচেই অ্যারণ ফিঞ্চদের বিরুদ্ধে মোহালীতে নামবে ভারতীয় দল। রবিবার থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এশিয়া কাপের ব্যর্থতাভুলে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চলেছে তারা। একইসঙ্গে অস্ট্রেলিয়া বধের ছকও কষতে শুরু করে দিয়েছে  টিম ইন্ডিয়া।

ভারতীয়দলের ব্যাটিং পজিশন নিয়েও চলবে এই সিরিজে বেশকিছু পরীক্ষা নীরিক্ষা।বিরাট কোহলিকে দেখা যাতে পারে এই সিরিজে ওপেন করতে। শধু তাই নয় আরও বেশকিছু পজিশনে নানান  পরীক্ষা নীরিক্ষা হয়ত চলবে। এশিয়া কাপে যে জায়গাগুলোতে ভুল হয়েছিল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে েই সিরিজ দুটোতেই তা শুধরে বিশ্বকাপের প্রস্তুতি আরম্ভকরতে চলেছে ভারত।

close whatsapp