টিম ডেভিডের ছক্কা হাঁকানো দেখে মুগ্ধ কামিন্স, ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী

সিঙ্গাপুরের হয়ে খেলা ডেভিড ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করতে পারেন

Tim David
Tim David. (Photo Source: IPL/BCCI)

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মোহালিতে তাদের প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার, ২০শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা উপমহাদেশে তাদের শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে এবং মেন ইন ব্লুর বিরুদ্ধে একটি ভালো চ্যালেঞ্জ গড়ে তুলতে শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। 

সফরের আগে অ্যারন ফিঞ্চের দলকে বেশ কয়েকটি চোটের সমস্যা মোকাবিলা করতে হয়েছে। আসন্ন টি-২০ সিরিজে প্রথমবারের মতো টিম ডেভিডকে অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে। সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী বিস্ফোরক ব্যাটার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ব্যতিক্রমী পারফর্ম্যান্স করছেন সম্প্রতি। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর চাহিদা উত্তরোত্তর বাড়ছে। 

ভারতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ট্রেনিং সেশনের পর কথা বলতে গিয়ে কামিন্স cricket.com.au-কে বলেছেন, “আমরা এখানে মোহালিতে আছি, মাঠে দল হিসেবে আমাদের প্রথম ট্রেনিং সেশন ছিল। সত্যিই ভালো সেশন, দারুণ লাগছে। নতুন মুখ অনেক, তাদের প্রথম সফরে – টিম ডেভিড আছে। সে অনেক দূরে বল মেরেছে। আমি তাকে খেলতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।”

ভারতে খেলতে আসার অনুভূতি প্রকাশ করেছেন কামিন্স

তিনি যোগ করেছেন, “কোভিড-এর পর প্রথমবার ভারতে ফিরে আসাটা দারুণ। সমস্ত ভক্তদের দেখার জন্য অপেক্ষা করতে পারি না। তারা সবসময় ক্রিকেটপাগল। আশা করি এখানে স্টেডিয়াম ভর্তি থাকবে। এটা সবসময়ই দুর্দান্ত। মনে হয় এক বিলিয়ন মানুষ দেখছে। তাই আমি এর জন্য অপেক্ষা করতে পারছি না।”

ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেটে লোয়ার-মিডল অর্ডারে তাঁর পাওয়ারহিটিং দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন ডেভিড। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটি ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে যুক্ত করেছে। ২০১৯ সালে অভিষেকের পর থেকে তিনি সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করে ১৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন।

অসিরা ২০১৯ সালে ভারতে শেষ টি-২০ দ্বিপাক্ষিক সিরিজে মেন ইন ব্লুর বিরুদ্ধে ২-০ ক্লিনসুইপ করেছিল। এর আগে, তারা ২০১৭ সালে দুই ম্যাচের সিরিজে ১-১ ড্র করেছিল। আসন্ন সংক্ষিপ্ত সফরটি ২০শে সেপ্টেম্বর মোহালিতে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে। বাকি দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২৩ ও ২৫ সেপ্টেম্বর বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

close whatsapp