মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স পদে নিযুক্ত হলেন মাহেলা জয়াবর্ধনে

পদোন্নতি হল জাহির খানেরও

Mahela Jayawardene
Mahela Jayawardene. (Photo Source: Twitter/Mumbai Indians)

মুম্বাই ইন্ডিয়ান্স সারা দেশে প্রতিভা বিকাশে বিনিয়োগ করে  এবং তাদের সাফল্যের একটি কারণ হল কোচিং সেটআপের একটি শক্তিশালী কোর গ্রুপ যারা খেলোয়াড়দের তৈরী করতে সাহায্য করেন। ফ্র্যাঞ্চাইজির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী দুই কোচের ভূমিকা আরও বাড়ানো হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা মাহেলা জয়াবর্ধনে এবং জাহির খানকে নতুন পদে উন্নীত করা হয়েছে।

আইপিএল ছাড়াও, মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজির মালিকানার মধ্যে এখন সিএসএ টি-২০ লিগে এমআই কেপটাউন এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগে এমআই এমিরেটস অন্তর্ভুক্ত রয়েছে। তাদের সম্প্রসারণের পরিপ্রেক্ষিতে, জয়াবর্ধনেকে গ্লোবাল হেড অফ পারফরম্যান্স হিসেবে নিযুক্ত করা হয়েছে। জয়াবর্ধনে এখন সামগ্রিক কৌশলগত পরিকল্পনার যত্ন নেবেন, এবং একটি সমন্বিত গ্লোবাল হাই-পারফরম্যান্স ইকো-সিস্টেম তৈরি করবেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদে আগামী মরসুমে নতুন কোন মুখকে দেখা যাবে।

অন্যদিকে, জাহির ক্রিকেট ডেভেলপমেন্টের গ্লোবাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাঁর ভূমিকা হবে উঠতি প্রতিভাদের নিয়ে কাজ করা এবং তাঁদের ঘষেমেজে তৈরী করা যাতে তাঁরা মুম্বাই ইন্ডিয়ান্সে দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠতে পারেন।

আমাদের গ্লোবাল কোর টিমের অংশ হিসেবে মাহেলা ও জ্যাককে পেয়ে আমি খুশি: আকাশ আম্বানি

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক, আকাশ আম্বানি জয়াবর্ধনে ও জাহিরকে তাঁদের কাজের জন্য প্রশংসা করেছেন এবং তাঁদের উপর আস্থা দেখিয়েছেন। তিনি আশা করেন যে দুই গ্লোবাল হেড এমআইয়ের পদ্ধতিতে একটি পার্থক্য আনবেন। এখনও পর্যন্ত ট্রফির সংখ্যার নিরিখে আইপিএলের সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স।

“আমাদের গ্লোবাল কোর টিমের অংশ হিসেবে মাহেলা ও জ্যাককে পেয়ে আমি খুশি। উভয়েই এমআই পরিবারের অবিচ্ছেদ্য অংশ এবং ক্রিকেট এমআইয়ের চেতনাকে মূর্ত করে তোলেন। আমি আত্মবিশ্বাসী যে তারা বিশ্বব্যাপী আমাদের সমস্ত দলের মধ্যে একই পদ্ধতি নিশ্চিত করতে সক্ষম হবেন এবং বিশ্বজুড়ে ক্রিকেটের ইকোসিস্টেমে একটি পার্থক্য আনতে সক্ষম হবেন,” রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি উদ্ধৃত হয়েছেন মুম্বাইইন্ডিয়ান্স.কম দ্বারা।

এমআইয়ের গ্লোবাল হেড অফ পারফর্ম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন, “এমআইয়ের গ্লোবাল ক্রিকেট অপারেশনের নেতৃত্ব দেওয়া আমার জন্য এক পরম সম্মানের বিষয়। মিসেস আম্বানি ও আকাশের নেতৃত্ব ও নির্দেশনা এমআইকে সবচেয়ে মূল্যবান বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজে পরিণত করেছে এবং বিশ্বব্যাপী এমআইয়ের বৃদ্ধি দেখে আমি খুবই খুশি। আমি ক্রিকেটের একটি শক্তিশালী সমন্বিত গ্লোবাল ব্র্যান্ড গড়ে তোলার জন্য এই নতুন দায়িত্বের অপেক্ষায় রয়েছি।”

close whatsapp