এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের পর সমালোচনায় মুখর হয়েছেন ইঞ্জামাম উল হক

Inzamam ul Hauque
Inzamam ul Hauque(Photo source: ARIF ALI/AFP via Getty Images)

এশিয়া কাপে শুরুটা ভালভাবে করলেও সুপার ফোরের শেষম্যাচ থেকেই তাল কেটেছে পাকিস্তানের। ফাইনালে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, শ্রীলঙ্কার দাপটের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি তারা। ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে এশিয়ার হওয়ার লড়াইয়ে দ্বিতীয় স্থানেই থামতে হয়েছে তাদের। পাকিস্তানের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন পাকিস্তানী তারকা ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনায় এবার প্রাক্তন অধিনায়রক ইঞ্জামাম উল হক।

ফাইনালের ম়ঞ্ট শুরুর দিকে পাকিস্তান শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করতে পারলেও, শেষপর্যন্ত তা ধরে রাখতে পারেননি। ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ভানুকা রাজাপক্ষের পাক্টনারসিপটাই যে ম্যাচটা পাকিস্তানের হাত থেকে বের করে নিয়ে চলে গিয়েছিল তা মানতে কোনও দ্বিধা নেই ইঞ্জামাম উল হকের। তাঁর মতে শ্রীলঙ্কার ব্যাটাররা চাপের মুহূর্তে যে পারফরম্যান্সটা দেখাতে পেরেছিল েটাই করতে পারেনি পাকিস্তান। শুধু তাই নয় এশিয়া কাপের মাঝপথে পাকিস্তান তাদের ছন্দও হারিয়ে ফেলেছিল বলে মনে করছেন তিনি।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে গিয়েছে পাকিস্তান

প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা পাকিস্তানের সামনে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু দাসুন শনাকার দলের আঁটোসাটো বোলিংয়ের সামনে রীতিমত বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান ব্যাটাররা। মহম্মদ রিজওয়ান অর্ধশতরান পেলেও, পাকিস্তানের বাকি ব্যাটাররা কেউই সেভাবে সাফল্য পেতে পারেননি। তাঁকে সঙ্গও দিতে পারেননি তারা। পাকিস্তানের ফাইনালের মঞ্চে ব্যর্থ হওয়ার পিছনে এটাও একটা অন্যতম কারণ বলে মনে করছেন প্রাক্তন পাক অধিনায়ক ইঞ্জামাম উল হক।

নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, “প্রত্যেকটা শ্রীলঙ্কার পেসাররাই ছিলেন একেবারে নতুন। তাদের কারোরই সেরকম অভিজ্ঞতা ছিল না। কিন্তু এই মঞ্চে আসার আগে তারা হোমওয়ার্কটা যথেষ্ট ভালভাবে সেরে এসেছিলেন। পাকিস্তান এবারের এশিয়া কাপে ভাল খেলেছে কিন্তু অত্যন্ত ভাল পারফরম্যান্স করতে পারেনি। অনেকেই প্রতিযোগিতার মাঝপথে তাদের ছন্দ হারিয়েছিলেন। তারা কেউই চাপের সময়টাকে কাজে লাগাতে পারেনি। সেটাই শ্রীলঙ্কাকে ৫৮ রানে ৫ উইকেট এই পরিস্থিতিতে আরও চাপে ফেলার কাজে দিত”।

প্রথম ১০ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার পাঁচ উইকেট তুলে বেশ চাপে ফেলে দিয়েছিল তাদের পাকিস্তানী বোলাররা। কিন্তু সেই জায়গা থেকেই শ্রীলঙ্কার হয়ে হাল ধরেন ভানুকা রাজাপক্ষে। এবারের এশিয়া কাপে বেশ কয়েকটি ম্যাচেই শ্রীলঙ্কাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধ্বার করেছেন তিনি। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গদ দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। আর সেটাই যে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল তা মানতে কোনও দ্বিধা নেই ইঞ্জামাম উল হকের।

সেই চাপের মুহূর্তে শ্রীলঙ্কা যে পার্টনারশিপটা গড়তে পেরেছিল, সেটাই পারেনি পাকিস্তান। মনে করছেন প্রাক্তন পাক অধিনায়ক ইঞ্জামাম উল হক।

close whatsapp