ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী বাবর আজম
আপডেট করা - Sep 11, 2022 4:47 pm

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ হারললেও, তারপর থেকেই কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান। এসিয়া কাপের ফাইনালের ছাড়পত্রও যোগার করে ফেলেছে তারা। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামতে চলেছে পাক শিবির। সেই ম্যাচ ঘিরে নানান জল্পনা, গুঞ্জন থেকে হিসাব নিকাশ রয়েছে। দুই দলের শক্তি, দুর্বলতা নিয়েও চলছে বহু কথাবার্তা। যদিও বাবর আজম সেসব নিয়ে ভাবতে নারাজ। বরং শ্রীলঙ্কাকে হারিয়ে তারা যে এশিয়াকাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, সেই আত্মবিশ্বাসের কথাই এখন শোনাযাচ্ছে বাবর আজমের মুখে।
এবারের এশিয়া কাপে ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে পাকিস্তান শিবির। এখনও পর্যন্ত এশিয়াকাপের মঞ্চে দুটো ম্যা হেরেছে পাক শিবির। যদিও তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফাইনালের আগে চূড়ান্ত প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছে পাক শিবির। দলের তরুণ ক্রিকেটাররাই এখন আত্মবিশ্বাস যোগাচ্ছে পাকিস্তান অধিনায়ককে।
এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত বড় রান পাননি বাবর আজম
এবারের এশিয়া কাপে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান রয়েছেন দুর্ধর্ষ ফর্মে। হংকং ম্যাচ তেকেই তাঁর দাপুটে ব্যাটিং পাকিস্তানকে একেরপ পর এক ম্যাচে জয় এনে দিয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চে তিনিই তো পাকিস্তানের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন। অন্যদিকে এবারের আইপিএলেই অভিষেক হয়েছে নাসিম শাহের। বোলিংে যমন নজর কেড়েছেন, তেমনই আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর শেষ ওভারের দই বলে দুটো ছয়, এখনও সকলের স্মৃতিতে টাটকা। এসবই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে বাবরক আজমকে।
ম্যাচ শুরুর আগে বাবর আজম জনিয়েছেন, এই প্রতিযোগিতার দিকে ফিরে তাকালেই দেখা যায়আমাদের দলের ক্রিকেটাররে কেমন অসাধারণ কিছু পারফরম্যান্স দেখিয়েছেন। সেইসঙ্গে কত কঠিন পরিস্থিতির সম্মুখীনও হয়েছি আমরা। প্রতিটি ম্িযাচেই আলাদা আলাদা ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স প্রদর্শন করে দলকে জয় এনে দিয়েছেন। সেইসঙ্গে ম্যাচের সেরার পুরষ্কারও জিতে নিয়েছেন তারা। এসবই আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে।
এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত বড় রানের মুখ দেখতে ব্যর্থই হয়েছেন বাবর আজম। যদিও তিনি কিন্ত সেসব নিয়ে একেবারেই চিন্তিত নন। বরং দলগত পারফরম্যান্সের দিকেই সহচেয়ে বেশী নজর দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক। গতম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার এখন অতীত। ফাইনালের মঞ্চে একশো শতাংশ দিকে প্রস্তুত হয়ে রয়েছে পাকিস্তান ম্যাচে নামার আগে বাবর আজমের মুখেও শোনাযাচ্ছে সেই আত্মবিশ্বাসেরই সুর।