টস হেরে প্রথমে ব্যাটিং করতে হলেও তারা প্রস্তুত রয়েছে, জানিয়েছেন দাসুন শনাকা
আপডেট করা - Sep 11, 2022 3:11 pm

কিছুক্ষণ পরই এশিয়াকাপের মঞ্চে শুরু হতে চলেছে ফাইনালের মহারণ। সেই ম্যাচে নামার আগেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। একইসঙ্গে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের টসনিয়েও এবার নানান গঞ্জন শুরু হয়েছে। এখমনও পর্।ন্ত এশিয়া কাপের বেশীরভাগ ম্যাচেই টস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফাইনালের মঞ্চেও যে তমনটা তে পারেতা নিয়ে কোনও সন্দেহ নেই। এখনও পর্যন্ত যারা প্রথমে বোলিং করেছে জয়ের পাল্লাও সেদিকেই ভারী হয়েছে। যদিও শ্রকীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা কিন্তু বেশ আত্মবিশ্বাসী তাদের দল নিয়ে।
এবারের এশিয়াকাপের মিথ ভাঙতে প্রস্তুত হয়ে রয়েছে দাসুন শনাকার শ্রীলঙ্কা। যদি তারা প্রথমে ব্যাটিং পায়, সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্। একেবারে প্রস্তুত হয়ে রয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসের সুরেই সেই বার্তা দিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার তথা অধিনায়ক দাসুন শনাকা। অর্থাত্ ফাইনালের মঞ্চে যে শ্রীলঙ্কা মিথ ভাঙতে প্রস্তুত তা নিয়ে কোনও সন্দেহ নেই।
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী দাসুন শনাকা
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের মুথোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে কিন্তু প্রথমে ব্যাটিং করেই জয় হাসিল করে নিয়েছিল লঙ্কা বাহিনী। আর সেটাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে শ্রীলঙ্কার। শুধুমাত্র তাই নয়, ফাইনালের মঞ্চেও যদি তাদের প্রথমংে ব্যাটিং করতে হয় সেজন্।ও প্রস্তুত রয়েছে এই দল। এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা বাহিনী। এরপর থেকেই দুর্ধর্ষ ফর্মে রয়েছে তারা।
ম্যাচ শুরুর আগে দাসুন শনাকা জানিয়েছেন, “এবারের এশিয়া কাপে টস সবসময়ই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে আমাদের ব্যাটাররাও প্রস্তুত রয়েছেন। প্রথমেই ব্যাটিং করা হোক কী দ্বিতীয়তে, তারা কিন্তু সাফল্য পেয়েছেন। বেশীরভাগ ক্ষেত্রেই আমরা রান তাড়া করে জেতার পথটা বেছে নিয়েছিলাম। কিন্তু আমরা এই ম্যাচে প্রথমে ব্যাটিং পেলেও, মোকাবিলা কররার জন্য প্রস্তুত রয়েছি। এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য আমরপা মুখিয়ে রয়েছি, একইসঙ্গে পাকিস্তান যথেষ্ট ভাল দল”।
এশিয়া কাপের বাকি ম্যাচের মতো ফাইনালেও যে টস একটা বড় ফ্যাক্টর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বাবর আজম নিজেই সেই কথা মেনে নিয়েছিলেন ম্যাচে নামার আগের দিন। এবারের এশিয়াকাপে যারা পরে ব্যাটিং করবে সেই দলই যে এগিয়ে থাকবে তা মেনে নিতে কোনও দ্বিধা ছিল না বাবর আজমের। যদিও দাসুন শনাকা েই মিথ মানতে নারাজ। বরং এই মিথ ভেঙে শ্রীলঙ্কাকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করাই তকাঁর প্রধান লক্ষ্য।