ওয়ানিন্দু হাসারঙ্গা পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন, মনে করছেন আকাশ চোপড়া

Wanindu Hasaranga
Wanindu Hasaranga. (Photo Source: Twitter)

আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই এশিয়ার সেরা দেশ হওয়ার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। রবিবার দুই দেশের ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ েখন থেকেই তুঙ্গে। চ্যাম্পিয়ন ট্রফি কার হাতে উঠবে সে তো ম্যাচ শেষ হলেই বোঝা যাবে। যদিও ফাইনালের ম্যাচ  শুরু হওয়ার আগে রপাকিস্তানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে চলেছে তা নিয়েই এবার মুখ খুললেন আকাশ চোপড়া। তাঁর মতে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা।

এবারের আইপিএলে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। একইরকমভাবে এবারের এশিয়া কাপেও কিন্তু তাঁর বোলিংয়ের ঝলক দেখা গিয়েছে। শেষ ম্যাচে পাকিস্তানকে ত একাই প্রায় শেষকরে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। পাকস্তানের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে একাই তিন উইকেটতুলে নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকেও সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। সেই ফর্ম যে ফাইনালের মঞ্চেও তাঁর অব্যহত থাকবে তা নিয়ে আশাবাদী আকাশ চোপড়া।

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা

একইসঙ্গে পাকিস্তানও য়ে খুব একটা পিছিয়ে রয়েছেন এমনটা ভাবতে নারাজ প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার। তাঁর মতে এূারের এশিয়া কাপে পাকিস্তানের পেসাররা যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সেই জায়গায় পিচে প্রথম দিকে তারা সুবিধা তুলতে পারবেন বলেও মনে করছেন তিনি। সেইসঙ্গে পাক শিবিরে রয়েছেন শাদাব খান। তাঁর অল রাউন্ড পারফরম্যান্স যে পাকিস্তানকে সাহায্যকরবে তা বলার অপেক্ষা রাখে না।

আকাশ চোপড়া এই ম্যাচ শুরুর আগে জানিয়েছেন, “আমার মনে হয় পাকিস্তান ব্যাটিং লাইনআপের সামনে ওয়ানিন্দু হাসারঙ্গা কঠিন একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে। কারণ লেগ স্পিন এবং গুগলীর সামনে পাকিস্তানী ব্যাটাররা বারবারই ধরাশায়ী হয়ে পড়েছেন। যেমন ওয়ানিন্দু হাসারঙ্গাকে সামাল দিতে তারা হিমশিম খেয়েছে, তেমনই হিমশিম খেয়েছে তারা রশিদ খানকেও সামাল দিতে”।

ওয়ানিন্দু হাসারঙ্গা এবারের এবারের এশিয়া কাপেও কিন্ত বেশ ভালই ছন্দে রয়েছেন। তাঁর লেগ স্পিনের সামনে গত ম্যাচেই পাকিস্তান ব্যাটাররা সমস্যায় পড়েছিল। একইসঙ্গে পাকিস্তানের বাজি হিসাবে শাদাব খানকে ধরছেন আকাশ চোপড়া। তাঁরও লেগ স্পিন করার দক্ষতা রয়েছে। সেইসঙ্গে ব্যাট হাতেও তিনি পাকিস্তানকে সাহায্য করতে পারবেন এই ব্যপারেও যথেষ্ট আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

রবিবার দুই দসেে শেষবারের জন্য এবারের এসিয়া কাপে মুখোমুখি হতে চলেছে। শেষ হাসি কার মুখে ফোটে সেটাই দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp