ফাইনালের মঞ্চে টস বড় ফ্যাক্টর হতে পারে, মেনে নিচ্ছেন বাবর আজম
আপডেট করা - Sep 10, 2022 9:59 pm

রবিবার এশিয়া কাপের ফাইনাল। প্রায় দু সপ্তাহের লড়াই শেষ রবিবারই জানা যাবে এশিয়ার সেটা কোন দেশ হতে চলেছে। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। ফাইনালের মঞ্চে নামার আগে চলছে নানান আলোচনা, হিসাব নিকাশ। সেখানেই কী টস অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে। সরাসরি উত্তর না দিলেও টস যে ফাইনালের মতে একটা বড়সড় ভূমিকা গ্রহন করবে তা কিন্তু বাবর আজমের কথায় নিশ্চিত। পাকিস্তান অধিনায়কের মতে যারা পরে ব্যাট করবে খানিকটা হলেও নাকি অ্যাডভান্টেজে থাকবে।
এবারের এসিয়া কাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত কোনও দলই প্রথমে ব্যাটিং করে জিততে পারেনি। টসে জিতে যারা প্রথমে বোলিং নিয়েছে সেই দলই ম্যাচে বাজিমাত করেছে। পাকিস্তান বনাম বনাম ভারত হোক কী পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ। প্রতিটি ম্যাচেই টস জিতে যারা প্রথমে বোলিং করেছে ম্যাচের ভাগ্য তাদের দিকেই গিয়েছে। ফাইনালেও যে তার অন্যথা হবে না সেটা বাবর আজমের কথাতেই একপ্রকার স্পষ্ট।
এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত বড় রান পাননি বাবর আজম
রবিবার ফাইনালে নামছে দুই দল। তার আগে অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে কিন্তু হারতে হয়েছে পাকিস্তান। মাত্র ১২১ রানে শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান বাহিনী। শরুর দিকে দুরকন্ত বোলিং করলেও, শ্রীলঙ্কাকে অবশ্য শেষপর্যন্ত আটকে রাখতে পারেননি তারা। আবারও সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফাইনালে নামছে পাক বাহিনি। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান।
ম্যাচে টস কতটা গরুত্বপূর্ণ হতে পারে সেই প্রসঙ্গে বাবর আজমের ইঙ্গিত, “এবারের এশিয়া কাপে টস কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে। বিশেষ করে যারা দ্বিতীয় ব্যাটিং করছে তাদেরককেই জিততে দেখা গিয়েছে। যে দল পরে ব্যাটিং করবে তাঁর হাতেই ম্যাচের রাশ অনেকটা থাকবে”।
যদিও বাবর আজমের এই মন্তব্যের সঙ্গে কিন্তু একেবারে একমত নন পাকিস্তানের কোচ সাকলিন মুস্তাক। তাঁর মতে ম্যাচ জয়ের ক্ষেত্রে এই টসেক মতো ব্যাপারকে মাথা থেকে সরিয়েই রাখা উচিত্। ফাইনালের নমার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতেই এখন ব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান শিবির। ফাইনালও যথেষ্ট হাড্ডহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ রিজওয়ান। সেইসঙ্গে নাসিম শাহও রয়েছে দুরন্ত ফর্মে। ফাইনালে ফের তারা দ্বলে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার।