হাসারাঙ্গা, নিসাঙ্কার দাপটে পাকিস্তানকে পর্যুদস্ত করল শ্রীলঙ্কা
আগামী ১১ই সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২২ ফাইনালে আবার মুখোমুখি হবে দুই দল
আপডেট করা - Sep 9, 2022 11:45 pm

শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে সুপার ফোরের চূড়ান্ত ম্যাচটি ফাইনালের আগে কার্যত একটি রিহার্সাল ছিল কারণ উভয় দল ইতিমধ্যেই ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম দুটি খেলা জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল। এই ম্যাচটি ছিল একে অপরকে মেপে নেওয়ার ম্যাচ যাতে ফাইনালের জন্য দুই দল পরস্পর সম্বন্ধে আগাম তথ্য নোটবুকে টুকে রাখতে পারে। এমন একটি ম্যাচে শ্রীলঙ্কা অনায়াসেই পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করল এবং সুপার ফোরে অপরাজিত থেকে ফাইনালে গেল।
পাকিস্তানের ইনিংস শুরু থেকেই ধীর গতিতে এগিয়েছিল। শ্রীলঙ্কার স্পিনাররা নিজেদের মধ্যে মোট ছয় উইকেট ভাগাভাগি করে নিয়েছিল। চারিথ আসালাঙ্কার পরিবর্তে সুযোগ পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা ছিলেন স্পিনারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী, চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন। এ ছাড়া ম্যাচের সেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা তিন উইকেট নেন। মাহীষ থিকশানার দখলে দুই উইকেট। স্পিনারদের বিরুদ্ধে যতবারই ব্যাটাররা বড় শট নেওয়ার চেষ্টা করেছিল, ততবারই তারা উইকেট দিয়ে বসে।
প্রমোদ মদুশান তাঁর টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারে স্বপ্নের শুরু করেছিলেন যখন তিনি তাঁর প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের উইকেট নেন। বাবর আজম ও ফাখার জামান থিতু হওয়ার চেষ্টা করলেও বাউন্ডারি মারতে সমস্যায় পড়েন। পাকিস্তানের মিডল-অর্ডার লাইনআপ বিপর্যস্ত হয়ে পড়ে যখন হাসরাঙ্গা ও থিকশানা পরপর উইকেট পান। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কা পাকিস্তানকে ১২১ রানে অল আউট করে শ্রীলঙ্কা। তখনও পাঁচ বল বাকি ছিল পাকিস্তানের ইনিংসের। বাবর ২৯ বলে ৩০ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন।
খারাপ শুরুর পরেও টানা চতুর্থ জয় শ্রীলঙ্কার
ফর্মে থাকা কুসাল মেন্ডিস দ্বিতীয় ইনিংসের মাত্র দ্বিতীয় বলে তাঁর উইকেট হারান। দানুষ্কা গুনাথিলাকাও বেশীক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি। পরের ওভারে হারিস রউফের শিকার হন। চতুর্থ ওভারে ওপেনার পাথুম নিসাঙ্কার আগ্রাসী ব্যাটিং শ্রীলঙ্কাকে ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল, কিন্তু হারিস রউফ পঞ্চম ওভারে আবার আঘাত করেন যখন ধনঞ্জয়া ডি সিলভাকে তিনি ড্রেসিং রুমে ফেরত পাঠান।
ভানুকা রাজাপাকসা নিসাঙ্কার সাথে যোগ দেন এবং দুজনে ইনিংসটি এগিয়ে নিয়ে চলেন। বড় শটের পাশাপাশি তাঁদের রানিং বিট্যুইন দ্য উইকেটসও ভালো ছিল। শ্রীলঙ্কা ১০ ওভারের মধ্যে অর্ধেকেরও বেশি লক্ষ্য তাড়া করতে সক্ষম হয়। উসমান কাদির রাজাপাকসাকে আউট করার পর অধিনায়ক দাসুন শানাকা (১৬ বলে ২১) নেমেই আক্রমণাত্মক শট খেলে শ্রীলঙ্কাকে লক্ষ্যের খুব কাছে নিয়ে যান।
শ্রীলঙ্কার জয়ের পরে টুইটারের প্রতিক্রিয়া
And just like every time, Pakistan is unable to read Hasranga again. What a bowler he is becoming. #PakvsSL pic.twitter.com/J4rnUVM0fC
— Amit Mishra (@MishiAmit) September 9, 2022
Short of words…disappointing …below the average batting…Come on boys 😡
— Kamran Akmal (@KamiAkmal23) September 9, 2022
Never mind not our day!
Let’s hope we are keeping our A game for the finals.Thing I was so happy to see was M Hasnain fast bowling specially in the power play. Boy he was bowling quick 🔥with swing and bounce.
Bring the cup home boys 🇵🇰#PAKvsSL
— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) September 9, 2022
Sri Lanka ends the Super 4 round UNBEATEN!!!!! #SLvsPAK #AsiaCup2022
— Prabath🇱🇰 (@Prabathkv96) September 9, 2022
Well played, Nissanka 👏. Stayed till the end to ensure Sri Lanka got through the line. No need to panic for Pakistan, this match can be treated as an eye-opener to address the weak areas, before the huge final on Sunday #SLvsPAK #AsiaCup2022
— Vidya S (@vidyasharada) September 9, 2022
Kudos to sri lanka tho,have only lost one game this tournament against Afghanistan,impressive. #PAKvsSL
— Muhammad Zaryan Shahid (@zaryan_shahid) September 9, 2022
Balls above 140 KPH in #AsiaCup2022 :
Pakistan – 177
All other combined – 113Wow!😲#SLvsPAK #PAKvsSL pic.twitter.com/9S6ah8A7eF
— Rajneesh Gupta (@rgcricket) September 9, 2022
Whaaat a player !
Always gives momentum BUT to opponents.#PAKvsSL #SLvsPAK #AsiaCupT20 pic.twitter.com/JDukRvdXPf
— Fayaz Malik (@Shupainuk) September 9, 2022
Most runs for Sri Lanka in T20I in a Calender Year
482* (16) – Pathum Nissanka – 2022
471 (12) – TM Dilshan – 2009
434 (12) – Sangakkara – 2009
396 (16) – Dasun Shanaka – 2022
373 (16) – Dinesh Chandimal – 2016
343 (09) – Mahela Jayawardena – 2010#CricStatsSL#AsiaCup2022— #INDvPAK #WorldCup #CWC23 #CWC23 #WorldCup2023 (@StarSportsOne_U) September 9, 2022
https://twitter.com/Sakun_SD/status/1568284051727089669
https://twitter.com/Cricketracker/status/1568283129437384705
Wanindu Hasaranga is now the second all time highest wicket taker for Sri Lanka in T20Is, overtaking Nuwan Kulasekara and Ajantha Mendis who had 66. We went 2 matches wicketless before today! #AsiaCup2022 pic.twitter.com/VdbbrJBAHF
— Akhila Seneviratne (@AkhilaSene97) September 9, 2022