এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক দ্বৈরথ দেখতে চেয়েছিলেন শোয়েব আখতার
আপডেট করা - Sep 7, 2022 7:21 pm

এশিয়া কাপের ফাইনালে এখনো পর্যন্ত কখনও ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়নি। সেই চিত্র দেখার অপেক্ষাতেই এবার ছিলেন সকলে। সেই তালিকায় ছিলেন খোদ শোয়েব আখতারও। কিন্তু মঙ্গলবার রাতের পরই বদলে গিয়েছে সমস্ত চিত্রটা। শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে ভারতীয় দল। আর তাতেই এবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারতের খেলার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গিয়েছে। অন্যান্য সমর্থকদের মতো শোয়েব আখতারও যে বেশ হতাশ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের এসিয়া কাপের শুর থেকেই বারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। গ্রুপপর্বে এশিয়া কাপে দুই প্রতিদ্বন্দ্বী একের অপরের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছিল। সেই থেকেই শুরু হয়েছিল নানান হিসাব নিকাশও। এবারের এশিয়া কাপে তিনবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখা নিয়েই চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। সেই থেরেই সকলে দীর্ঘদিন পর এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ফাইনাল নিয়েও বেশ উত্তেজিত ছিল। কিন্তু সেই সম্ভাবনা এবার একেবারেই শেষ হয়ে গিয়েছে।
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে কার্যত বিদায় ভারতের
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ১৮১ রান করলেও, শেষরক্ষা হয়নি। নাটকীয়তায় মোড়া সেই ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় দল। এরপরই ভারত নেমেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এশিয়া কাপের ফাইনালের রাস্তা খলা রাখতে হলে জিততেই হত ভারতীয় দলকে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে সেই রাস্তা কার্যত বন্ধ করে ফেলেছে টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গেই এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার সম্ভাবনাও কমে গিয়েছে।
এবার অনেকেই মুখেই এই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। শোয়েব আখতারও মুখিয়ে ছিলেন এশিয়া কাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ দেখবেন বলে। তিনি নাকি ফাইনালের অগ্রীম টিকিটও বুক করে ফেলেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। আর সেজন্যই বোধহয় খানিকটা হতাশ এই প্রাক্তন পাক পেসার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এবারের এশিয়া কাপ ফাইনালে আমি ভারত ববনাম পাকিস্তান ম্যাকই দেখতে চেয়েছিলাম। সেই মতো টিকিটও কেটে ফেলেছিলাম আমি। ভারত ও পাকিস্তানের সমর্থকদরেদ সঙ্গে কথাবার্তাই বলতে চেয়েছিলাম”।
শোয়েব আখতারের মতো অসংখ্য ক্রিকেট ভক্তদের মন ভেঙেছে এবার। ভারত বনাম পাকিস্তান ফাইনাল এবার অন্তত আর এশিয়া কাপের মঞ্চে দেখার সম্ভাবনা নেই। এতকমাত্র যদি কোনও একটাবড়সড় মিরাক্কেল না হয় তবে ভারতের যাত্রা এশিয়া কাপে এবারের মতো শেষ।