ঋষভ পন্থের পরিবর্তে দীনেশ কার্তিককেই খেলানোর পরামর্শ রবীন উথাপ্পার

Dinesh Karthik
Dinesh Karthik. (Image Source: Twitter)

পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারের পর ফাইনালের পৌঁছনোর রাস্তাটা খানিকটা হলেও কঠিন করে ফেলেছে ভারতীয় দল। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। ফাইনালে পৌঁছনোর রাস্তা খোলা রাখতে হলে েই ম্যাচ জিততেই হবে রোহিত শর্মাদের। সেই ম্যাচে নামার আগেই ভারতের প্রথম একাদশ তৈরি নিয়ে বিশেষ পরামর্শ প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পার। তাঁর মতে চলতি এশিয়া কাপে ভারতীয় দলের টি টোয়েন্টি সেটআপে ঋষভ পন্থের জায়গায় দীনেশ কার্তিককেই খেলানো উচিত্।

এবারের এশিয়া কাপে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ দুজনকে রেখেই ভারতী স্কোয়াড ঘোষণা করেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। এশিয়া কাপের প্রথম ম্যাচেই সকলকে চমকে দিয়েছিল বারতীয় দল। প্রথম ম্যাচেই তারা নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে ঋষভ পন্থকে না খেলিয়ে দীনেশ কার্তিককেই খেলানোই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও সেই ম্যাচে দীনশ কার্তিক অবশ্য দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে ভারত সেই ম্যাচ জিতেছিল।

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দীনেশ কার্তিককে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের মঞ্চেই ভারতীয় দলে দীনেশ কার্তিককে না খেলিয়ে সেই জায়গায় ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এইঅ তরুণ তারকার ব্যাট থেকে সেই রানের ঝলক দেখা যায়নি। ১২ বলে ১৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ঋষভ পন্থকে। বরং ম্যাচ শেষে তাঁর শট নির্বাচন নিয়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। এবার রবীন উথাপ্পাও কিন্তু ঋষভ পন্থকে না খেলানোরই পরামর্শ দিচ্ছেন। তাঁর মতে দীনেশ কার্তিক একজন ফিনিশার। এই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধেও কার্তিককেই অগ্রাধিকার দেওয়া উচিত্।

ইএসপিএন ক্রকইনফোকে রবীন উথাপ্পা জানিয়েছেন, “আমরা ভাবনা সবসময় একই রয়েছে। আমার মতে দীনেশ কার্তিকেরই খেলা উচিত্। করণ তিনি একজন ফিনিশার। সেই পজিশনে খেলার জন্য সবসময়ই দীনেশ কার্তিককে প্রয়োজন। কারণ পাঁচ নম্বর পজিশনে দীপর হুডাও খেলতে পারেন, যে জায়গায় এই মুহূর্তে খেলছেন ঋষভ পন্থ। কারণ ঋষভ পন্থের টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্য এসেছে একমাত্র যখন তিনি প্রথম চারের মধ্যে ব্যাটিং করতে নেমেছেন”।

এখনও এশিয়া কাপে ঋষভ পন্থ দুটো ম্যাচ খেলেছেন কিন্তু নিজের ছাপ ফেলতে ব্যর্থই হয়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স নানন প্রশ্নও তুলে দিয়েছে। অন্যদিকে ফিনিশার হিসাবে দীনেশ কার্তিক কিন্তু আইপিএলের পরে দেশের জার্সিতেও যথেষ্ট ভাল পারফম্যান্সই দেখিয়েছেন।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দীনেশ কার্তিকের দুর্ধর্ষ পারফরম্যান্স সকলে দেখেছেন। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে কঠিন ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। সেখানে প্রথম একাদসে দীনেশ কার্তিককে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp