“অনেকের কাছে আমার নম্বর আছে, কিন্তু শুধু এমএস আমাকে মেসেজ করেছিল” – দুঃসময়ের কথা স্মরণ কোহলির

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি

virat kohli
Virat Kohli. (Photo by Francois Nel/Getty Images)

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি প্রকাশ করেছেন যে এই বছরের শুরুতে তিনি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরে এমএস ধোনি ব্যক্তিগতভাবে তাঁর সাথে যোগাযোগ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হারার পর কোহলি খেলার দীর্ঘতম ফর্ম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। ওডিআই অধিনায়কত্ব থেকে বিতর্কিতভাবে অপসারিত হয়ে তিনি তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

৩৩ বছর বয়সী সম্প্রতি মানসিকভাবেও ভালো না থাকার বিষয়ে মুখ খুলেছেন। খেলা থেকে এক মাসেরও বেশী সময় বিরতির পর নতুনভাবে শুরু করার জন্য ফিরে এসেছেন। টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করার পর ধোনির তাঁকে ব্যক্তিগতভাবে মেসেজ করার বিষয়টি তুলে ধরার মাধ্যমে বিরাট কোহলি তাঁর ও ধোনির মধ্যে থাকা বিশেষ সংযোগের কথা আরও একবার প্রকাশ করলেন।

তিনি আরও উল্লেখ করেছেন যে অনেকের কাছে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর থাকলেও কেবলমাত্র ধোনি তাঁর সাথে যোগাযোগ করেছিলেন যখন তিনি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন। “যখন আমি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম, যে খেলোয়াড়দের সাথে আমি আগে খেলেছি, তার মধ্যে আমি প্রথম বার্তাটি পেয়েছিলাম এমএসডির কাছ থেকে। অনেকের কাছে আমার নম্বর আছে, কিন্তু শুধু এমএস আমাকে মেসেজ করেছিল। যখন দুই খেলোয়াড়ের মধ্যে সম্মান থাকে, তখন একটি সংযোগ থাকে। আমি যখনই চাই তখনই আমি স্বতন্ত্রভাবে এমএসডি-র সাথে যোগাযোগ করি,” পাকিস্তান ম্যাচের পরে সংবাদ সম্মেলনে কথা বলার সময় কোহলি বলেছেন।

সারা বিশ্বের সামনে পরামর্শ দিলে আমার কাছে সেটার কোন মূল্য নেই: বিরাট কোহলি

বিরাট কোহলি গত কয়েক মাসে বিভিন্ন বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে অনেক পরামর্শ শুনেছেন। তিনি তাঁদের বিরুদ্ধে পরোক্ষভাবে কটাক্ষও করে জানিয়েছেন যে অনেকে তাঁকে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে পরামর্শ দিলেও তিনি কাউকে সাহায্য করতে চাইলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা পছন্দ করেন।

“বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক পরামর্শ দেওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ নয় যেমনটা অনেকেই করেছে। আমি যদি কাউকে কিছু বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব। আপনি যদি সারা বিশ্বের সামনে পরামর্শ দেন, তা হলে আমার কাছে সেটার কোন মূল্য নেই,” কোহলি যোগ করেছেন। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে খেলায় তাঁর রেকর্ডসংখ্যক ৩২তম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করে ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তাঁর ৬০ রানের ইনিংসটি ভারতকে স্কোরবোর্ডে ১৮১ রান পোস্ট তুলতে সহায়তা করেছিল। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের থ্রিলারে পাকিস্তান ম্যাচ দখল করে।

close whatsapp