পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: FanCode )

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতছে ভারত। রবিবার সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া। টস জিতলে তিনিও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন। যদিও তা হয়নি। পাকিস্তান অধিনায়ক বাবর আজম টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিং করার জন্য এই পিচে পাঠিয়েছেন। যদিও এখন আর তা নিয়ে ভাবতে নারাজ ভারত অধিনায়ক।পকিস্তান বোলিংয়ের বিরুদ্ধে স্বচ্ছ্নেদর সঙ্গে ব্যাটিং এবং বড় রান করাই এখন রোহিত শর্মার অন্যতম প্রধান লক্ষ্য।

সুপার ফোরে পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবে ভারতীয় দল। এখনও পর্যন্ত এশিয়া কাপে যারা প্রথমে ব্যাটিং করেছে তাদের ম্যাচজয় হয়নি। প্রথম ম্যাচেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছিল। সেই ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়াই ম্যাচ জিতে নিয়েছিল। সেজন্য এদিন টস জিতেই ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছেন বাবর আজম। যদিও ভারত অধিনায়ক তা নিয়ে চিন্তিত নন। নিজের খেলাটাই তারা খেলতে চান এবং বড় রানের লক্ষ্যই পাকিস্তানের বিরুদ্ধে দিতে চায়।

টস জিতে রোহিত শর্মাদের প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছেন বাবর আজম

প্রথম ম্যাচে যে দল ভারত পাকিস্তানের বিরুদ্ধে নামিয়েছিল সেই দলে এদিন অবশ্য এনেক পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন। সেই জায়গায় ভারতীয় দলে এসেছেন দীপক হুডা। অন্যদিকে একইসঙ্গে দীনেশ কার্তিকের পরিবর্তে এই ম্যাচে ভারতীয় দলে এসেছেন ঋষভ পন্থ। এছাড়া আভেশ খানের পরিবর্তে রবি বিষ্ণোইকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।

টস করতে আসার পর রোহিত শর্মা জানিয়েছেন, “এই ফর্ম্াটে মোমেন্টামটাই সবকিছু। বাইরের চাপ এখানে কোনওরকম প্রভাব ফেলতে পারে না। টস জিতলে আমরাও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিতাম। তবে এখন আমাদের লক্ষ্য হল নিজেকে খেলাটা খেলা এবং বড় রান করা”।

রোহিত শর্মা আরও জানিয়েছেন, এদিন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এছাড়া রবীন্দ্র জাদেজা ও আভেশ খানের পরিবর্তে এই ম্যাচে রবি বিষ্ণোই এবং দীপক হুডাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোট আঘাত কখনোই আমাদের হাতে থাকে না। রবীন্দ্র জাদেজার চোট পেয়ে ছিটকে যাওয়াটা যে আমাদের কাছে দল নির্বাচনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল তা বলার অপেক্ষা রাখে না।

এশিয়া কাপের ম়ঞ্চে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে পরিসংক্যানের বিচারে এগিয়ে রয়েছে ভারত। সেই ধারাটাই এবারও ঘরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। পাকিস্তানের সামনে এখন বিরাট রান গড়ে তোলাই টিম ইন্ডিয়ার প্রধান লক্ষ্য।

close whatsapp