পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছেন সূর্যকুমার যাদব
আপডেট করা - Sep 4, 2022 5:40 pm

গ্রুপ পর্বের পর ফের একবার এসিয়াকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। এবার লড়াইটা সুপার ফোরের। এই ম্যাচ ঘিরে ক্রিকেটারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার গ্রাফটাও য়ে যথেষ্ট উর্ধ্বমুথী থাকে তা নিয়ে কোনও সন্দেহ নেই। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা নিয়েই এবার মুখ কুলেছেন সূর্যকুমার যাদব। তির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নিজের খেলাটাই খেলে যেতে চান তিনি। কার্যত তিনি যে প্রস্তুত সেই ইঙ্গিতও দিয়ে রাখলে সূর্যকুমার যাদব।
পাকিস্তানের বরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দল জিতলেও, সেই ম্যাচে কিন্তু বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন সর্যকুমার যাদব। যদিও হংকং ম্যাচেই সকলে দেখেছিল সূর্যের প্রখর তেজ। প্রথম ম্যাচে না পারলেও, ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে নামার সুযোগ এসেছে তাঁর সামনে। প্রতিপক্ষ শিবিরকে নিয়ে অবশ্য বাড়তি চাপ নিতে তিনি নারাজ। যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই সবসময় নিজের খেলাটা খেলতে চান সূর্যকুমার যাদব। পাকিস্তানের বিরুদ্ধেও যে তার অন্যথা হবে না বলাই বাহুল্য।
হংকংয়ের বিরুদ্ধে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব
দেশের জার্সিতে এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের হয়ে প্রতিটি ম্যাচেই তাঁর অবদান অনস্বীকার্য। এই মুহূর্তে টি টোয়েন্টিতে যে কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের সেঞ্চুরী রয়েছে তাদের মধ্যে একজন হলেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স জেখে সকলেই মুগ্ধ হয়েছিলেন। সেখানেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরীও পেয়েছিলেন তিনি। এমনকী হংকংয়ের বিরুদ্ধেও সূর্যকুমারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রয়েছেন সকলে।
দ্বিতীয়বার পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিনি। চাপ দূরে সরিয়ে রেখে অন্য ম্যাচের মতোই এই ম্যাচেই দেখছন এই তারকা ক্রিকেটার। এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি শো-তে সূর্যরকুমার জানিয়েছেন, “যখন আমরা মাঠে নামি, আমাদের সূচী, প্রস্তুতি এবং বিভিন্ন পরিকল্পনা সেই ম্যাচেই প্রতিফলিত হয়। একইরকমভাবে আমিও যখন মাঠে যাই সবকিছু একইরকম থাকে। আমি কখনোই প্রতিদ্বন্দ্বীতা নিয়ে বিশেষ চাপ এবং বাইরে প্রত্যশা নিয়ে কী চলছে তা ভাবি না। আমি নিজের ক্ষেত্রে থেকে নিজের খেলার দিকেই ফোকাস করি”।
হংকংয়ের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে অর্ধশতরান পেয়েছেন সূর্যকুমার যাদব । তাঁর বিধ্বংসী ইনিংস দেখে আপ্লুত হয়েছিলেন খোদ বিরাট কোহলি। গোটা ইনিংস জুড়ে সূর্যকুমার ।াদব একাই হাঁকিয়েছিলেন ছটি চার ও ছটি ওভার বাউন্ডারি। এবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছেন তিনি।
সেই পারফর্ম্যান্সের ঝলক যে তাঁর ব্যাট থেকে এবার সকলে পাকিস্তানের বিরুদ্ধেএ দেখতে চাইছেন তা বলাই বাহু্ল্য। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, পাকিস্তানের বিরুদ্ধে সূর্যকুমার যাদবও যে সেই বিধ্বংসী ইনিংস ধরে রাখতে মরিয়া তা বলার অপেক্ষা পাখে না।