সানরাইজার্স হায়দ্রাবাদ প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল ব্রায়ান লারাকে
লারা এর আগে এসআরএইচের ব্যাটিং কোচ ছিলেন
আপডেট করা - Sep 3, 2022 11:54 am

সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ২০২২-এর হতাশাজনক মরসুমের পরে প্রধান কোচ টম মুডির সাথে বিচ্ছিন্ন হওয়ার কথা ঘোষণা করেছে। ফ্র্যাঞ্চাইজি এখন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারাকে তাদের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। লারা এর আগে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। তিনি এখন প্রধান কোচ হিসেবে সানরাইজার্স ক্যাম্পের পুরো দায়িত্ব নেবেন। তাঁকে সহায়তা করবেন মুত্তাইয়া মুরালিধরন।
🚨Announcement 🚨
The cricketing legend Brian Lara will be our head coach for the upcoming #IPL seasons. 🧡#OrangeArmy pic.twitter.com/6dSV3y2XU2
— SunRisers Hyderabad (@SunRisers) September 3, 2022
আইপিএল ২০২২ শেষ হওয়ার পরে মুডির মেয়াদ শেষ হয়েছিল এবং আসন্ন মরসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। “আমাদের সাথে তার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে, আমরা এসআরএইচ-এ তাঁর অবদানের জন্য টমকে ধন্যবাদ জানাতে চাই। বছরের পর বছর ধরে সুখের যাত্রা ছিল, এবং আমরা তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই,” মুডির অপসারণের প্রসঙ্গে এসআরএইচ তাদের টুইটার হ্যান্ডলে লিখেছে।
As his term with us draws to an end, we would like thank Tom for his contributions to SRH. It has been a much cherished journey over the years, and we wish him the very best for future endeavours. pic.twitter.com/aGKmNuZmq8
— SunRisers Hyderabad (@SunRisers) September 3, 2022
টম মুডির কোচিং পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০১৬ চ্যাম্পিয়ন হয়েছিল
সানরাইজার্স শুধুমাত্র একবার আইপিএল জিতেছে, যখন ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে তারা ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছিল। ২০১৩ থেকে ২০১৯-এর মধ্যে সানরাইজার্সের সাথে একটি সফল অভিযান ছিল মুডির, যখন দলটি পাঁচবার প্লে অফে পৌঁছেছিল এবং ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।
৫৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান ২০২০-তে সানরাইজার্সের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং তাঁর জায়গায় প্রধান কোচ হিসেবে আনা হয়েছিল আরও এক অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিসকে। তবে তিনি গত বছর আবার ফিরে আসেন। ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলেও মুডিকে কোচের পদে উন্নীত করা হয়েছিল।
প্রধান কোচ হিসাবে মুডির জন্য তাঁর দ্বিতীয় মেয়াদ তেমন ভালো কাটেনি। সানরাইজার্স ছয়টি জয় এবং আটটি পরাজয়ের সাথে ১০টি দলের লিগে মধ্যে অষ্টম স্থানে মরসুম শেষ করেছিল। আইএলটি২০-এর ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি, ডেজার্ট ভাইপার্সে, যোগ দেবেন মুডি। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।