টি-২০ বিশ্বকাপের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আসগর আফগানের
আজ নামিবিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন
আপডেট করা - Oct 31, 2021 12:52 pm

আসগর আফগান ঘোষণা করেছেন যে তিনি আফগানিস্তানের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ৩১শে অক্টোবর ২০২১-এ। আফগানিস্তান আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়ার বিরুদ্ধে।
ইএসপিএন ক্রিকইনফো-এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে আফগানের অবসর নিয়ে টুইট করা হয়েছে। “এইমাত্র: প্রাক্তন অধিনায়ক আসগর আফগান আগামীকাল আফগানিস্তানের হয়ে তাঁর শেষ ম্যাচ খেলবেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন,” ইএসপিএন ক্রিকইনফোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল টুইট করেছে।
JUST IN: Former skipper Asghar Afghan will play his last match for Afghanistan tomorrow.
He has announced his retirement from international cricket 🏏#Afghanistan | #TeamAfghanistan | #AFG pic.twitter.com/wDKVFhHSdn
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 30, 2021
আসগর আফগান এক দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানের দলের একজন স্তম্ভ
আসগর আফগান ব্যাট হাতে এক দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানের বিশ্বস্ত স্তম্ভ। ডানহাতি এই খেলোয়াড় তাঁর দলের হয়ে ৬টি টেস্ট, ১১৫টি ওয়ানডে এবং ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তিনি ৪৪০ রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে ২৪৬৭ রানের অধিকারী তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ বছর বয়সী ১৩২৭ রান সংগ্রহ করেছেন। আফগান তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে মোট ২টি সেঞ্চুরি করেছেন। আফগান টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ৩য় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনি ৪র্থ স্থানে রয়েছেন।
অভিজ্ঞ ডানহাতি ব্যাটার খেলার দীর্ঘতম ফরম্যাটে ৩টি হাফ সেঞ্চুরিও করেছেন। ওয়ানডে ও টি-২- তে হাফ সেঞ্চুরী যথাক্রমে ১২ ও ৪টি।
আফগানিস্তানের হয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তিনি আফগানিস্তান ক্রিকেটের দীর্ঘদিনের সেবকদের একজন। আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের নেতৃত্বও দিয়েছেন দীর্ঘদিন। ব্যাটিংয়ের চেয়ে তাঁর অধিনায়কত্বের কারণেই তিনি আফগান ক্রিকেটের ইতিহাসে তাৎপর্যপূর্ণ জায়গা করে নেবেন।
অংশগ্রহণ করা ১১৪টি ওয়ানডের মধ্যে অধিনায়ত্ব করেছেন ৫৯টিতে, ৭৪টি টি-২০র মধ্যে নেতৃত্ব দেওয়ার ভার সামলেছেন ৫২টিতে। এমনকী অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে সবচেয়ে বেশি জয়ের অধিকারীও তিনি। ৫২টি ম্যাচের মধ্যে ৪২টি ম্যাচেই জেতার কৃতিত্ব তাঁর ঝুলিতে। অধিনায়ক হিসেবে ৪১টি ম্যাচ জিতে মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় স্থানে।
১২ বছরের কেরিয়ারে আফগান ইতি টানতে চলেছেন আজ ৩১শে অক্টোবর ২০২১-এ।