মহম্মদ সামিকে টি টোয়েন্টি দলে না রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ মদন লালের

Mohammed-Shami
Mohammed-Shami. ( Photo Source: Twitter)

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার মহম্মদ সামিকে দেখা গিয়েছিল ভারতের টি টোয়েন্টি শিবির। এরপর থেকেই আর ভারতের টি টোয়েন্টি দলে দেখা যায়নি তাঁকে। টেস্ট থেকে একদিনের দলে তিনি খেললেও, টি টোয়েন্টিতে কিন্তু মহম্মদ সামিকে কখনোই খেলানো হয়নি। এমনকী এশিয়া কাপের দলেও মহম্মদ সামিকে ছাড়াই গঠন করেছেন নির্বাচকরা। আর এমনটা দেখেই বেশ অসন্তুষ্টভারতের বিশ্বকাপজয়ী তারকা মদন লাল। কেন মহম্মদ সামিকে টি টোয়েন্টি খেলানো হচ্ছে না তা নিয়েই প্রশ্ন তুললেন তিনি।

সম্প্রতি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন মহম্মদ সামি। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরু থেকেই দুর্ধর্ষ ফর্মে ছিলেন ভারতীয় দলের েই তারকা বোলার। আইপিএলের মঞ্চে ১৮টি উইকেটও রয়েছে এবার মহম্মদ সামির ঝুলিতে। কিন্তু শেষপর্যন্ত তাঁকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। শোনাযাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও নাকি ভারতীয় দলের পরিকল্পনায় নেই এই তারকা পেসার। সেখানেই যেন আপত্তি মদন লালের।

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার খেলেছিলেন মহম্মদ সামি

প্রাক্তন এই ভারতীয় তারকা ক্রিকেটারের মতে মহম্মদ সামির মতো ক্রিকেটারকে সবসময়ই টি টোয়েনটি বিশ্বকাপের দলে রাখা উচিত্। যদিও গত বিশ্বকাপে ভারতীয় দলে থাকলেও, সেভাবে সাফল্য পেতে পারেননি মহম্মদ সামি। এরপরই তেকেই ভারতীয় দলে সুযোগ টি টোয়েন্টি ফর্ম্যাটে সুযোগ হয়নি তাঁর। কিন্তু আইপিএলে মহম্মদ সামি যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। এমনকী জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পরও মহম্মদ সামিকে টি টোয়েন্টি দলে ফেরানো হয়নি।

এই প্রসঙ্গে মদন লাল বলেছেন, “মহম্মদ সামির অবস্যই ভারতের টি টোয়েন্টি দলে সুযোগ পাওয়া উচিত্। কারণ জসপ্রীত বুমরার পরেই আমাদের সেরা বোলার তিনি। আমি এমন বোলারের জন্যই যাব যিনি আমাকে ুইকেট তুলে দিতে পারবেন। এমন বোলার কখনোই খেলাব না যে শুধুই রান দেবেন। এই ফর্ম্যাটে ব্যাটাররা সবসময়ই রান করার চেষ্টা চালিয়ে যাবে। তাদেরকে আটকানোর রাস্তা একটাই, যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলে নেওয়া”।

যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের কতা মাথায় রেখে মহম্মদ সামিকে খেলানোর একটা পরিকল্পনার কথো শোনাযাচ্ছে। যদিও সেটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছ। জসপ্রীত বুমরাহ এইউ মুহূর্তে চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন। তিনি যদি সময়ের মধ্যে সেরে উঠতে না পারেন, তবে সেই জায়গায় মহম্মদ সামিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার একটা কথাবার্তা শোনাযাচ্ছে।

যদিও শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। কিন্তু ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার কিন্তু এখন থেকেই মহম্মদ সামিকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে খেলানোর পরামর্শ দেওয়া শুরু করে দিয়েছেন।

close whatsapp