এশিয়া কাপে পাকিস্তানের থেকে ভারতকেই এগিয়ে রাখছেন আশঘর আফগান

Rohit Sharma and Babar Azam
Rohit Sharma and Babar Azam. ( iamge source: Twitter )

কয়েক ঘন্টা পরই এশিয়াকাপের মঞ্চে সবচেয়ে বড় মহারণের স্বাক্ষী হতে চেলছে গোটা বিশ্ব।  টি টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে যে উত্তাপের পারদ উর্ধ্বমুখী থাকবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তূল্যমূল্য বিচারও। পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে ভারতকেই। কিন্তু পাকিস্তানও যে এত ইঞ্চু জমিও  ছেড়ে দেবে না বলাই চলে। এমন পরিস্থিতিতে সমস্তদিক বিচার করে ভারতকেই কিন্তু এগিয়ে রাখছেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আশঘর আফগান।

মাঠের লড়াইয়ে অবশ্য অন্ কোনওকিছুর সঙ্গে তুলনা করতে চাননা তিনি। মাঠের লড়াই সবসময়ই উপভোগ করার বার্তা দিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতেই দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনায় বসেছিলেন আফগানিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার আশঘর আফগান। ক্রিকট্র্যাকারের রান কি রণনীতি অনু্ষ্ঠানে অংশগ্রহন করেই নিজের মত জানিয়েছেন তিনি। তাঁর মতে কিন্তু এই ম্যাচে পাকিস্তানের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ভারতীয় দলই।

এশিয়া কাপে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে ভারত

এখনও পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে সব মিলিয়ে ১৪বার সাক্ষাত হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের। সেখানে কিন্তু এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত এশিয়া কাপে ভারত জিতেছে ৮টি ম্যাচ। অন্যদিকে পাকিস্তান জিততে পেরেছে মাত্র ৫টি ম্যাচ। একটি ম্যাচ অবশ্য অমীমাংসিত। এচাড়া ভারতীয় দল দেখেই পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাদের এগিয়ে রাখছেন আশঘর আফগান। তাঁর মতে টিম ইন্ডিয়ার ব্যাটিং শক্তির পাশাপাশি তারা যথেষ্ট ব্যালান্সড দল। আর তাতেই এগিয়ে রয়েছেন রোহিত শর্মারা।

এই প্রসঙ্গে আশঘর আফগান জানিয়েছেন, “এটা খেলা কখনোই কোনও যুদ্ধ নয়। এটা বলর কোনও সন্দেহ নেই যে এশিয়া কাপের এই সূচীতে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। এটাও সত্যি যে গত বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু দূর্ভাগ্যের বিষয় যে এই এশিয়া কাপে পাকিস্তান শিবিরে নেই শাহিন আফ্রিদি”।

আশঘর আফগান আরও জানিয়েছেন, “যদি ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশনের দিকে তাকানো যায় তবে বোঝা যায় যে তারা কতটা শক্তিশালী। যদি পাকিস্তানের টপ অর্ডার বিশেষ করে ওপেনিং জুটি ভাল পারফরম্যান্স করে সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা ব্যর্থ হলে পাকিস্তানের মিডল অর্ডার ততটা ভাল নয়। সত্যি কথা বলতে ভারতীয় দল আমার কাছে অনেকটাই ব্যালান্সড বলে মনে হচ্ছে। আমার মনে হয় ভারতই এই ম্যাচ জিতবে”।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সসব একেবারেই মনে রাখতে নারাজ রোহিত শর্মার টিম ইন্ডিয়া। বরং পাক শিবিরকে চমক দিতে প্রস্তুত হয়ে রয়েছেন তিন। রণ কৌশল যে সাজানো হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে ভারত যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp