শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে নো লুক হেলিকপ্টার শটের মহড়ায় রশিদ খান
আপডেট করা - Aug 27, 2022 3:42 pm

আর মত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই এসিা কাপের মহারণ শুরু। প্রথম ম্যাচেই মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সেই ম্যাচে নামার আগেই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাননা রশিদ খান। বোলার হিসাবে তিনি যে কতটা ভয়ঙ্কর তা সকলেই জানেন, কিন্তু ব্যাট হাতেও যে রশিদ খান কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেম, সেটা দেখিয়ে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ব্যাট হাতে তেমনই পারফরম্যান্সের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রশিদ খান। চলছে নো লুক হেলিকপ্টার শট।
এর আগে যে এমন শট রশিদ খান দেখাননি তা নয়, পাকিস্তান সুপার লিগেই রশিদ খানের ব্যাট থেকে এই নো লুক হেলিরপ্টার শটের ঝলক দেখা গিয়েছিল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু করবে আফগানিস্তান। সেই ম্যাচে নমার আগে বল হাতে যেমন প্রস্ততি সারছেন তিনি, তেমনই ব্যাট হাতেও নিজেকে প্রস্তুত রাখছেন রশিদ খান। ব্যাট হাতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে জড় তুলতে চান তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত রশিদ খান
আর সেই ইঙ্গিত রশিদ খান নিজেই দিয়েছেন এদিন। সোশ্যাল মিডিয়াতে রশিদ খান এদিন তাঁর নো লুক হেলিকপ্টার শটের ভিডিওই দিয়েছেন। যা ভাইরাল হতে খুব একটা বেশী সময়ও নেয়নি। মহম্মদ নবির নেতৃত্বে এবারের এশিয়া কাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে তারা। চ্যালেঞ্জটা যে যথেষ্ট কঠিন তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে আফগানিস্তান শিবিরেও রয়েছে তরুণ ক্রিকেটারদের আধিক্য। সেখানে নবির পাশাপাশি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রশিদ খানের ওপর বাড়তি দায়িত্ব রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। বল হাতে তাঁর স্পিনের ম্যাজিক আগেই সকলকে দেখিয়েছেন রশিদ খান। এবার এশিয়া কাপে আফগানিস্তানকে সাফল্য দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
দেখে নিন সেই ভিডিও
Game day all set and ready to go 🇦🇫vs🇱🇰
#asiacup #dubai #afghanistan #gameday #snakeshot pic.twitter.com/RljJIwrhxo— Rashid Khan (@rashidkhan_19) August 27, 2022
শনিবারই নিজের প্রস্তুতির একটি ছবি সোশযাল মিডিয়ায় শেয়ার করেছেন রশিদ খান। সেখানেই দেখা যাচ্ছে যে একের পর এক হেলিকপ্টার শট মেরে চলেছেন তিনি। শুধু তাই নয় বেশীরভাগই ছিল নো লুক হেলিকপ্টার শট। এই শট খেলে কিন্তু যথেষ্ট সাফল্য এসেছে রশিদ খানের। এবারের আইপিএলেও রশিদ খানকে কিন্তু গুজরাত টাইটান্সের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর হাত ধরে ম্যাচও জিতেছে গুজরাত টাইটান্স।
এই মুহূর্তে বিশ্ব টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট রয়েছে রশিদ খানের ঝুলিতে। সেইসঙ্গে ব্যাট হাতেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এই তারকা আফগান ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে সেই লক্ষ্যেই রয়েছেন তিনি।