জিম্বাবোয়ের বিরুদ্ধে লোকেশ রাহুলের নেতৃত্বের প্রশংসায় মহম্মদ সিরাজ
আপডেট করা - Aug 20, 2022 10:06 pm

একম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের বোলাররা। বিশেষ করে সফল হয়েছেন শার্দূল ঠাকুর। কিন্তু এই ম্যাচে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজও। পরপর দুই ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন তারা। সেইসঙ্গে এই সিরিজ জয়ের পরই অধিনায়ক হিসাবে দেশের জার্সিতে প্রথম সিরিজ জিতেছে। ম্যাচ শেষে লোকেশ রাহুলের নেতৃত্বের প্রশংসায় মহম্মদ সিরাজ।
,সামনেই রয়েছে এশিয়া কাপ। তার আগে অবশ্য ভারতীয় দল খেলছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলছে ভারতীয় দল। ইতিমধ্যে সিরিজ জয়ও হয়ে গিয়েছে। সেখানেই প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে ভারতীয় দল। একইসঙ্গে দ্বিতীয় ম্যাচে অবশ্য পাঁচ উইকেটেই জিততে পেরেছে তারা। লোকেশ রাহুল যে খুশি তা বলার অপেক্ষা রাখে না। তাঁর নেতৃত্ব নি.ে খুশি মহম্মদ সিরাজও।
দ্বিতীয় ম্যাচে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ
জিম্বাবোয়ের বিরুদ্ধে বোলারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন লোকেশ রাহুল। আর তাতেই যে দলের ড্রেসিংরুমের আবহাওয়া অসাধারণ রয়েছে, তা বলতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের তারকা ক্রিকেটারের। অএই ম্যাচে উইকেটও পেয়েছেন মহম্মদ সিরাজ। ১৬ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি। আর বোলারদের দাপটেই জিম্বাবোয়ে ১৬১ রানে শেষ হয়ে যায় ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচই ৫ উইকেটে জিতে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিল মহম্মদ সিরাজ। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “প্রথমত সকলকে অনেক ধন্যবাদ যে আমরা এই সিরিজ জিতে নিয়েছি। আমাদের দলের পরিবেশ অত্যন্ত ভাল। লোকেশ রাহুল ভাই বোলারদের বোলিং করার পূর্ণ স্বাধীনতা দেন, আর তাতেই যে দলের পরিবেশ আরও ভাল হয়ে গিয়েছে”।
এদিনও প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল জিম্বাবোয়ে। কিন্তু একাই তিন উইকেট তুলে নেন শার্দূল ঠাকুর। এচাড়াও একটি করে উইকেট পান কুলদীপ যাদব, মহম্মদ সিরাজরাও। ১৬১ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ব্যাটিং লাইনআপ। ভারতীয় দলের জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ১৬২ রান। যদিও এদিন সেভাবে ভারতের টপ অর্ডার সফল হতে পারেনি।
লোকেশ রাহুল মাত্র ১ রানেই সাজঘরে ফিরেছিলেন। শুভমন গিল ও শিখর ধওয়ান করেছেন ৩৩ রান। বাকিটুকু সামলে দেন সঞ্জু স্যামসন। তিনি ৪২ রানের আক্রমণাত্মক পারফরম্যান্স দেখিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতিয়ে দেন ভারতীয় দলকে।