জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পরই নতুন রেকর্ডের মালিক ভারত
আপডেট করা - Aug 18, 2022 9:02 pm

সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় ভারতের। ১০ উইকেটে জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। আর সেই সাফল্যের মঞ্চেই লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুকুটে নতুন পালক। জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা ১৩টি ম্যাচ জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। কোনও এক দেশের বিরুদ্ধে এটাই ভারতের একটানা সর্বোচ্চ জয়ের রেকর্ড। বৃহস্পতিবারই জিম্বাবোয়েকে হারিয়ে সেই বিরল কৃতিত্বের মালিক হলেন লোকেশ রাহুল, শুভমন গিল এবং শিখর ধওয়ানরা।
সামনেই রয়েছে এশিয়া কাপ। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে নেমেছে ভারতী দল। এই সিরিজে অবস্য ভারতীয় দলের বেশীরভাগ সিনিয়র সদস্য এবং তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আবার এই সিরিজেই চোট সারিয়ে প্রত্যাবর্তন করেছেন লোকেশ রাহুল ও দীপক চাহার। সুতরাং জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে যে সকলের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেখানেই লোকেশ রাহুল প্রথমবার নেমেছিলেন অধিনায়ক হিসাবে।
আর জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরুটাও খুব একটা খারাপ হলনা ভারতীয় দলের। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই নিয়ে টানা ১৩ ম্যাচজয়ের রেকর্ড গড়ল ভারতীয় দল। এদিন টস জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বোলরদের দাপটের সামনে মাথা তুলে দাঁড়তেই পারেননি জিম্বাবোয়ের ব্যাটাররা।
চোট সারিয়ে সদ্য ভারতীয় দলে ফেরা দীপক চাহার যেমন দুরন্ত ফর্মে ছিলেন। তেমনই অসাধারণ ফর্মে ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং অক্ষর পটেলও। এই তিন বোলারের দাপটেই সেষ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। তারা প্রত্যেকেই তিনটি করে উইতেট তুলে নিয়েছেন এদিন। মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে। ইনোসেন্ট কাইয়া, সিকান্দার রাজা এবং রায়ান বার্লরা কেউই এদিন মাথা তুলে দাঁড়াতে পারেননি।
কোনও এক দেশের বিরুদ্ধে ভারতের একটানা ম্যাচ জয়ের পরিসংখ্যান
১৩ বনাম জিম্বাবোয়ে (২০১৩-২০২২)
১২ বনাম বাংলাদেশ ( ১৯৮৮-২০০৪)
১১ বনাম নিউ জিল্যান্ড (১৯৮৬-১৯৮৮)
১০ বনাম জিম্বাবোয়ে (২০০২-২০০৫)
জিম্বাবোয়ের বিরুদ্ধে শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও এদিন অসাধারণ দাপট দেখিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটাররা। শিখর ধওয়ান ও শুভমন গিলের ওপেনিং পার্টনারশিপ ভাঙতেই পারেননি জিম্বাবোয়ে বোলাররা। ১৯০ রানের দুর্ধর্ষ পার্টনারশিপ খেলে ভারতকে ১০ উইকেটে জয় এনে দেন শিখর ধওয়ান ও শুভমন গিল। এবার শুধুই সিরিজ জয়ের অপেক্ষা।