দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে খুশি লোকেশ রাহুল, ম্যাচ শেষে বোলারদের প্রশংসায় ভরালেন তিনি

kl Rahul
kl Rahul. (Photo Source: Twitter)

চোট সারিয়ে প্রথমবার ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচেই ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বও চিল লোকেশ রাহলের কাঁধেই। যদিও ব্যাটহাতে নামতে হয়নি ভারত অধিনায়ককে। ম্যাচ শেষে বোলারজের পারফরম্যান্স নিয়ে যেমন উচ্ছ্বসিত তিনি। তেমনই ভারতের দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের জার্সিতে ফিরেও আপ্লুত লোকেশ রাহুল। চোট আঘাতের ভাবনা দূরে সরিয়ে রেখে এখন শুধুই দেশের জার্সিতে নিজের সাফল্যের লক্ষ্যে ভারতীয় দলের অএই সিরিজের অধিনায়ক।

এবারের আইপিএলে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার কথা ছিল এই তারকা ক্রিকেটারের। কিন্তু সেই সিরিজ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আর সেই পুরনো চোটের জেরেই সিরিজের বাকি ম্যাচ গুলোতেও নামতে পারেননি এ তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতে নামার কথা থাকলেও, শেষ মুহূর্তে হঠাত্ই করোনায় আক্রান্ত হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার।

লোকেশ রাহুলের নেতৃত্বে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারত

সেই সিরিজ থেকেও চিটকে যান তিনি। আসন্ন এশিয়া কাপের দলে রয়েছেন লোকেশ রাহুল। চোট সারিয়ে সুস্ত হয়ে ওঠার পরই জিম্বাবোয়ে সফরেও তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেটের নির্বাচকরা। সেখানেই অধিনায়ক হিসাবে মাঠে নেমেছেন লোকেশ রাহুল।  মাঠে ফেরাটাই শুধু নয়, জয় দিয়ে অধিনায়ক হিসাবে যাত্রাও শুরু করেছেন তিনি। ম্যাচ শেষে মাঠে ফেরার সেই উচ্ছ্বাসের কথাই শোনাগেল লোকেশ রাহুলের মুখে।

এই প্রসঙ্গে লোকেশ রাহুল জানিয়েছেন, “এরথেকে ভাল আরকিছু হতে পারে না। আমি দীর্ঘদিন পর মাঠে ফিরে আপ্লুত। অনেক ক্রিকেট ম্যাচ খেলতে হয় আমাদের, সেখানে চোট-আঘাত এসবেরই অঙ্গ। খেলার থেকে দূরে থাকাটা সত্যিই খুব কষ্টের। শুধু রিহ্যাব ও ফিটনেস ট্রেনিং ক্রমশই বোরিং হয়ে ওঠে। ফিজিওর সঙ্গে সময় কাটানোর থেকে ৩৬৫ দিন মাঠে সময় কাটানোটাই প্রধান লক্ষ্য আমাদের কাছে”।

এই ম্যাচেই দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করেছেন দীপক চাহারও। লোকেশ রাহুলের সঙ্গে তাঁর দিকেও য়ে সকলের নজর ছিল তা বলাই বাহুল্য। প্রথম ম্যাচেই নজেকে প্রমাণও করেছেন তিনি। একাই তুলে নিয়েছেন তিন উইকেট। যদিও ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। সেইসঙ্গে অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণাও তিনটি করে উইকেট পেয়েছেন। ভারতের জয়ের ভিতটা যে তারাই গড়ে দিয়েছিলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। বোলারের পারফরম্যান্সে খুশি লোকেশ রাহুলও।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “উইকেট তোলাটা ম্যাচে সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এই পিচে সুইং এূং সিম দুইয়েরই যথেষ্ট প্রভাব ছিল। সঠিক ভাবে সেটারই ব্যবহার করতে দেখে আমি যথেষ্ট খুশি”।

close whatsapp