জিম্বাবোয়ে সফর লোকেশ রাহুলকে অনেক সাহায্য করবে, মনে করছেন শিখর ধওয়ান

kl Rahul
kl Rahul. (Photo Source: Twitter)

দীর্ঘ আড়াই মাস পর ফের ভারতীয় দলে ফিরেছেন লোকেশ রাহুল। প্রথমে না থাকলেও, শেষপথে হঠাত্ই জিম্বাবোয়ে সফরে লোকেশ রাহুলকে ভারতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। সেইসঙ্গে শিখর ধওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলের কাঁধে নেতৃত্বের দায়িক্বও তুলে দেওয়া হয়েছে। এমন পরিস্থিততে লোকেশ রাহুলের ফের ভারতীয় দলে ফেরাটাকে এশিয়া কাপের জন্য ভালদিক হিসাবেেই দেখছেন তারকা ভারতীয় ক্রিকেটার শিখর ধওয়ান। তাঁপ মতে লোকেশ রাহুলের জিম্বাবোয়ে সফরটা এশিয়া কাপের জন্য অত্যন্ত জরুরী হতে চলেছে।

এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। নেতৃত্বে যেমন সাফল্যের পরিচয় দিয়েছেন তিনি, তেমনই ব্যাট হাতেও লোকেশ রাহুল অসাধারণ পারফরম্যান্স এবার দেখিয়েছেন। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এবারের আইপিএলে একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে দুটো সেঞ্চুরীর পাশাপাশি ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে তাঁরই ছিল সবচেয়ে বেশী রান।

চোটের জন্য প্রায় আড়াই মাস মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল

আইপিএল শেষ হওয়ার পরই ছিল ঘরের মাঠে ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই রোহিত শর্মার অনুপস্তিতিতে লোকেশ রাহুলের ওপর নেতৃত্বের ভার ছিল। কিন্তু সেই সিরিজে নামার ২৪ ঘন্টা আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেই চোট এবং কয়েকদিন আগে করোনা আক্রান্ত হও.ার ফলে প্রায় আড়াই মাস মাঠের বাইরে চলে গিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। অবশেষ জিম্বাবোয়ে সফর দিয়েই ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছেন তিনি।

এই সিরিজে আবার ভারতীয় দলের অধিনায়কও লোকেশ রাহুল। তাঁরে নিয়ে আশাবাদী শিখর ধওয়ানও। সিরিজ শুরুর আগে গব্বর জানিয়েছেন, “এটা খুবই ভাল সংবাদ যে লোকেশ রাহুল ভারতীয় দলে ফিরেছেন এবং অধিনায়কত্ব করবেন। ভারতীয় দলের অন্যতম প্রধানম ক্রিকেটার তিনি। সামনেই রয়েছে এশিয়া কাপ, তার আগে জিম্বাবোয়ে সফরটা লোকেশ রাহুলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আণি আসা করছি যে এই সফর থেকে তিনি যথেষ্ট লাভবানই হবেন”।

চোট থেকে ধীরেধীরে সুস্থ হওয়ার সময়ই লোকেশ রাহুলকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ফেরানোর কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু সেই সময়ই ফের করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে পারেননি লোকেশ রাহুল। এরপর অবশ্য এশিয়া কাপের দলে তাঁকে রেখেই ঘোষণা করা হয়েছিল।

কিন্তু লোকেশ রাহুল এতদিন পর দলে ফিরে কতটা ম্যাচফিট রয়েছেন কিংবা তাঁর ফর্ম কেমন রয়েছে তা নিয়েও একটা কথাবার্তা শুরু হতে আরম্ভ করেছিল। এমন পরিস্থিতিতেই লোকেশ রাহুলকে হঠাত্ই জিম্বাবোয়ে সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।

close whatsapp