জিম্বাবোয়েতে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন টিম ইন্ডিয়ার
আপডেট করা - Aug 15, 2022 7:25 pm

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। গোটা দেশ এই ঐতিহ্যমন্ডিত সময়ের স্বাক্ষী হয়েছে। সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তির শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। এমন সময় দেশের বাইরে রয়েছে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য গিয়েছেন লোকেশ রাহুল, শিখর ধওয়ান সহ বাকি ক্রিকেটাররা। সেখানেই আগামী ১৮ অগস্ট তেকে শুরু একদিনের সিরিজ। সেই জিম্বাবোয়ের মাটিতেই ভারতীয় ক্রিকেটারদের স্বাধীনতা দিবস উদযাপন।
আগামী ২৭ অগস্ট থেকে সুরু হবে এবারের এশিয়া কাপ। তার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথমে সেই দলে না থাকলেও, চোট সারিয়ে সসিথ হওয়ার পরই জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন লোকেশ রাহুল। সেই দলে গিয়েছেন কুলদীপ যাদবও। প্রথমে শিখর ধওয়ান অএধিনায়ক হলেও, লোকেশ রাহুল দলের সঙ্গে যুক্ত হওয়ার পরই তাঁকে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।
১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া
আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। গত রবিবারই জিম্বাবোয়ে পৌঁছে গিয়েছেন লোকেশ রাহুল সহ বাকি ক্রিকেটাররা। ধারেভাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ শিবিরকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছেনা ভারতীয় দলের ক্রিকেটাররা। আর সেজন্য রবিবার থেকেই প্রস্তুতি নেমে পড়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সোমবারও চলেছে প্রস্তুতি। তার আগেই দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন ভারতীয় ক্রিকেটারদের।
🇮🇳 🇮🇳#IndiaAt75 | #TeamIndia | #ZIMvIND pic.twitter.com/W30cYSYvPG
— BCCI (@BCCI) August 15, 2022
শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে হারারে-তে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানেও যোগ দিতে পারেন লোকেশ রাহুল সহ বাকি ক্রিকেটাররা। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকে ভারতীয় দলের কোনও সিরিজেই আর দেখা যায়নি লোকেশ রাহুলকে। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড এবং জিম্বাবোয়ে, কোনও সিরিজেই দেখা যায়নি তাঁকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাঁকে খেলানোর একটা পরিকল্পনা হয়েছিল। কিন্তু সেই সময়ই এনসিএ-তে রিহ্যাব চলাকালীন ফের করোনায় আক্রান্ত হয়েছিলেন লোকেশ রাহুল। আর তাতেই সেই সিরিজও খেলার আশা শেষ হয়ে গিয়েছিল। এরপর এশিয়া কাপেই লোকেশ রাহুলের নাম রাখা হয়। কিন্তু সেখানে এতদিন পর কেমন পারফরম্যান্স তিনি করবেন তা নিয়েই শুরি হয়েছিল জল্পনা। এরপরই তাঁকে জিম্বাবোয়ে সফরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এশিয়া কাপের পর আগে জিম্বাবোয়ে সফরেই লোকেশ রাহুলকে দেখে নিতে চাইছে ভারতীয় শিবিরও। আগামী ১৮ অগস্ট ভারতের জার্সিতে এখন লোকেশ রাহুলের নামার অপেক্ষায় সকলে।