তাঁর এবং দীনেশ কার্তিকের মধ্যে কে খেলবেন তা কোচ ও অধিনায়কই ঠিক করবেন, সাফ জবাব ঋষভ পন্থের
আপডেট করা - Aug 15, 2022 2:09 pm

এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন দুই তারকাই। তবে কে খেলবেন তা নিয়েই শুরু হয়েছে এখন নতুন জল্পনা। ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থ যে প্রথম চয়েস, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তাঁকে লড়াই ছুঁড়ে দিতে যে এখন দীনেশ কার্তিকও প্রস্তুত তাও বেশ স্পষ্ট। এবারের এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিকও। প্রথম একাদশে উইকেট কিপার হিসাবে কে খেলবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। যদিও সম্পূর্ণ দায়িত্বটা কোচ এবং অধিনায়কের ওপরই ছাড়ছেন ঋষভ পন্থ।
দীর্ঘ তিন বছর পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে দীনেশ কার্তিকের। এবারের আইপিএলের আগেই কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভেঙে পড়েননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই দীনেশ কার্তিকের ওপর ভরসা রেখেছিল এবার। সেই মঞ্চে নামার আগেই নিজের লক্ষ্যের কথা জানিয়েদিয়েছিলেন দীনেশ কার্তিক।ফিনিশার হয়ে ওঠাই চিল তাঁর প্রধান লক্ষ্য।আর আইপিএলের মঞ্চে দীনেশ কার্তিককে সেই ভূমিকাতেই দেখেছেন সকলে।
এশিয়া কাপের দলে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ দুজনেই রয়েছেন এবার
অন্যদিকে দেশের জার্সিতে ঋষভ পন্থও কী বেশ ছন্দেই রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না পারলেও, ইংল্যান্ড সফর থেকেই ঘুরে দাঁডিয়েছেন তিনি। টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। এরপর ব্রিটিশদের বিরুদ্ধে একদিনেরক সিরিজেও ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন ঋষভ পন্থ। তাঁর দুর্ধর্ষ সেঞ্চুরীতে ভর করেই একদিনেক সিরিজ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।
আর সেজন্যই শুরু হয়ে গিয়েছে দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থকে নিয়ে নানান আলোচনা। এশিয়া কাপের দুজনের ভূমিকা কী হবে তাও এখন আলোচনার বিষয় বস্তু। এই প্রসঙ্গেই মুখ খুলেছেন ঋষভ পন্থ। তিনি জানিয়েছেন, “আমরা সেই সমস্ত জিনিস নিয়ে একেবারেই ভাবছি না। ব্যক্তিগতভাবে দলকে সবসময়ই নিজেদের একশো শতাংশ দিতে প্রস্তুত থাকি আমরা। বাকিটা কোচ এভং অধিনায়কের ওপরই নির্ভরশীল। কেমনভাবে তারা সমস্তকিছুকে কাজে লাগাবে”।
আইপিএলের তো বটেই, দেশের জার্সিতে ফেরার পরও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন দীনেশ কার্তিক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন ভারতের সিরিজ সমতায় ফেরানর অন্তন নায়ক হয়েছিলেন দীনেশ কার্তিক। তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধেও টি টোয়েন্টিতে দুরন্ত ফর্মে চিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম ম্যাচে ভারতের বড় রান করার প্রধান কারিগড় ছিলেন দীনেশ কার্তিক।
তাঁর ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা। এশিয়া কাপের শিবিরেও জায়গা করে নিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে যে বিশ্বকাপেও তিনি সুযোগ করে নিতে চলেছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।