এশিয়া কাপের দলে অশ্বিনের নির্বাচনকে সমর্থনই করছেন আকাশ চোপড়া
আপডেট করা - Aug 14, 2022 7:39 pm

এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণার পর থেকেই নানান সমালোচনা শুরু হয়েছে। ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা নিয়ে অনেকেই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। বিশেষ করে মহম্মদ সামির বাদ পড়ার বিষয় নিয়েই সরব হয়েছিলেন সকলে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতি নিয়েও। কুলদীপ যাদব দুর্ধর্ষ ফর্মে থাকলেও, কেন রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখা হয়েছিল তা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতেই রবিচন্দ্রন অশ্বিনের পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলের নেওয়ার পিছনে কোন কারণ থাকতে পারে সেটা নিয়েই এবার মুখ খুলেছেন আকাশ চোপড়া। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে মাত্র পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। পাঁচ ম্যাচে ভারতের এই তারকা অফ স্পিনারের ঝুলিতে রয়েছে ছটি উইকেট। আকাশ চোপড়ার মতে অশ্বিন কিন্তু বেশ ভালই বোলিং করেছেন এই সময়। একইসঙ্গে তাঁর ইকনমি রেটও যথেষ্ট ভাল।
গতবারের টি২০ বিশ্বকাপেও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় দলের সঙ্গে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত সোমবারই এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেখানেই কুলদীপ যাদবের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলে রাখা হয়েছিল। এবার সেই নির্বাচনের স্বপক্ষেই যুক্তি দিচ্ছেন আকাশ চোপড়া। উইকেট নেওয়ার জন্য হলে তাঁর মতে অশ্বিনই কখনোই দলে সুযোগ পাননা। কিন্তু অশ্বিনের ডিফেন্সিভ পারফরম্যান্সই হয়ত তাঁকে েই দলে সুযোগ করে দিয়েছে।
এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “যদি তাঁকে ডিফেন্সিভ বোলিংয়ের ভূমিকা দেওয়া হয়ে থাকে, তবে সেই জায়গায় অশ্বিন একেবারেই যথোপযুক্ত। কিন্তু উইকেট নেওয়ার ব্যাপারে যদি তাঁকে ভাবা হয় তবে সেটা খুব একটা ভাল সিদ্ধান্ত নয়। কী ভূমিকাা তাঁকে দেওয়া হবে সেটাই আমার কাছে সবচেয়ে বড় এক ব্যপার”।
এবারের আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৭টি ম্যাচ খেলে মা্র ১২টি উইকেটই পেয়েছিলেন অশ্বিন। সেইসঙ্গে তাঁর ইকনমি রেট ছিল প্রায় ৭ এবং অশ্বিনের গড় ছিল ৪০। তবে গুরুত্বপূর্ণ সময়ে অশ্বিনের রান কম দেওয়ার দক্ষতাটাই তাঁকে দলে সুযোগ দেওয়ার অন্যতম কারণ হিসাবে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখা হয়েছিল। কিন্তু তিনি ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। এবারের এশিয়া কাপেও অশ্বিনের ওপরই ভরসা রেখেছে ভারতীয় শিবির।