ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের সঙ্গে সর্বোচ্চ রানের মালিক হতে চান ইনোসেন্ট কাইয়া
আপডেট করা - Aug 14, 2022 4:59 pm

ঘরের মাঠে সদ্য বাংলাদেশকে হারিয়েছে তারা। টি টোয়েন্টি এবং একদিনের সিরিজে বাংলাদেশকে রীতিমত নাজেহাল করেছে জিম্বাবোয়ে ব্রিগেড। আর সেই সাফল্যে সিকান্দার রাজা যেমন প্রধান কারিগড়, তেমনই অন্যতম সহকারী কারিগড় হলেন ২১ বর্ষীয় ইনোসেন্ট কাইয়া। এবার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে তারা। সেখানেও এই পারফরম্যান্সই ধরে রাখার ব্যপারে আত্মবিশ্বাসী জিম্বাবোয়ের তরুণ ক্রিকেটার ইনোসেন্ট কাইয়া। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান করারও কথা শোনা গেল তাঁর মুখে।
২০১৬ সালের পর ফের জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। যদিও দ্বিতীয় দলই জিম্বাবোয়ের বিরুদ্ধে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, বিরাট তোহলি সহ ভারতীয় দলের বেশীরভাগ সিনিয়র ক্রিকেটারদেরই বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। লোকেশ রাহুলের তত্ত্বাবধানেই নামবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ শুরু হওয়ার আগেই কিন্তু বাকযুদ্ধটা শুরু হয়ে গিয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে সিনান্দার রাজার সঙ্গে ইনোসেন্ট কাইয়াও সেঞ্চুরী পেয়েছিলেন
রবিবারই জিম্বাবোয়ের মাটিতে পা রেখেছেভারতীয় দলের ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক চললে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে এদিন থেকেই হয়ত মাঠে প্রস্তুতিতেও নেমে পড়বে ভারতীয় দল। সেখানেই সকলের চোখ রয়েছে লোকেশ রাহুলের পারফরম্যান্সের দিকে। অন্যদিকে জিম্বাবোয়েও কিন্তু ভারতের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। বিশেষ করে সদ্য বাংলাদেশকে হারানোর পারফরম্যান্সই তাদের এই সিরিজে প্রধান আত্মবিশ্বাস যোগাচ্ছে।
ভারতীয় দলকে এই সিরিজে ২-১-এ হারানোর ক্ষমতা তাদের রয়েছে বলেই জানাচ্ছেন ইনোসেন্ট কাইয়া। সেইসঙ্গে এই সিরিজে সর্বোচ্চ রান করার লক্ষ্যেও রয়েছেন তিনি। সিরিজ শুরু হওয়ার আগে ইনোসেন্ট কাইয়া জানিয়েছেন, “আমার মনে হয় ভারতের বিরুদ্ধে এই সিরিজের ফলাফল আমাদের পক্ষে ২-১-ই হবে। আর ব্যক্তিগত লক্ষ্যের কথা বলতে এই সিরিজে সেঞ্চুরী পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ রানও করতে চাই আমি। এই সিরিজে এটাই আমার প্রধান লক্ষ্য”।
বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পর একদিনের সিরিজেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ জিম্বাবোে ক্রিকেটার। শুধু তাই নয় বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেও অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। প্রথম ম্যাচেই বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে বিরাট রান করেছিল। সেই মঞ্চে দাঁড়িয়েই সিকান্দার রাজার সঙ্গে সেঞ্চুরী পেয়েছিলেন তিনি।
এবার ভারতের বিরুদ্ধে অন্য লক্ষ্য নিয়ে মাঠে নামছেন এই তরপুণ ক্রিকেটার। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য যেমন রয়েছে তেমনই সর্বোচ্চ রান করার কথাও শোনাযাচ্ছে তাঁর মুখে। সেইসঙ্গে সেঞ্চুরীও চান তিনি। কয়েকদিন আগেই ভারতের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন জিম্বাবোয়ের কোচ। এবার সেটাই করে দেখাতে চান তারা।