জিম্বাবোয়ের বিরুদ্ধে শিখর ধওয়ানকেই অধিনায়ক রাখা উচিত্ ছিল, মনে করেন আকাশ চোপড়া
আপডেট করা - Aug 13, 2022 7:26 pm

জিম্বাবোয়ে সফর শুরু হওয়ার ঠিক ছদিন আগে হঠাত্ই বদলে গিয়েছে ভারতীয় দলের অধিনায়ক। শিখর ধওয়ান নয়, তাঁর জায়গায় জিম্বাবোয়ে সফরে এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। শিখর ধওয়ানতাঁর ডেপুটি। আর এই সিদ্ধান্তটাই পছন্দ হয়নি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে জিম্বাবোয়ে সফরে লোকেশ রাহুল ফিরলেও, তাঁকে ক্রিকেটার হিসাবেই রাখা উচিত্ ছিল। অধিনায়কের দায়িত্ব যেমন শিখর ধওয়ানের ওপর ছিল, সেটাই বজায় রাখলে ভাল হত।
আইপিএলর পর থেকেই ভারতীয় দলের জার্সিতে আর খেলতে দেখা যায়নি লোকেশ রাহুলকে। ঘরের মাঠে দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে লোকেশ রাহুলকেই দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সিরিজ শুরুর চব্বিশ ঘন্টা আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। প্রায় আড়াই মাস পর ফের ভারতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন রোহিত শর্মার ডেপুটি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পর প্রথমে না থাকলেও, জিম্বাবোয়ে সফরে পাঠানো হচ্ছে এই তারকা ক্রিকেটারকে।
শিখর ধওয়ানের পরিবর্তে জিম্বাবায়ে সফরে অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল
সেই দলে সুযোগ পাওয়া শুধু নয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন লোকেশ রাহুল। এখানেই খানিকটা আপত্তি রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর শিখর ধওয়ানকে য়খন প্রথমে অধিনায়ক নির্বাচিত করাহয়েছিল, তাঁকেই অধিনায়ক রাখা উচিত্ ছিল। এমনিতেও তিনি সিনিয়র ক্রিকেটার। সেজন্যই শিখর ধওয়ানকে অধিনায়কের পদে রাখলেই খুশি হতাম।
নিজস্ব ইউটিউব চ্যানলে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমার হাতে যদি এটা থাকত, তবে অমন সিদ্ধা্ন্ত নেওয়া থেকে বিরতই থাকতাম আমি। জিম্বাবোয়ে সফরের জন্য লোকেশ রাহুল কিন্তু প্রথম থেকে দলে ছিলেন না। শিখর ধওয়ান একজন সিনিয়র ক্রিকেটার। তাঁকেই অধিনায়ক রাখলে সমস্যাটা কী ছিল। লোকেশ রাহুলকে একজন ব্যাটার হিসাবেই থেলানো উচিত্ ছিল। তিনি অধিনায়ক হলেন কী হলেন না তা কখনোই খুব একটা বড় বিষয় হত না”।
গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল। কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে থাকার ফলেই তাঁকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। সরাসরি এশিয়া কাপে ফিরলেও লোকেশ রাহুলকে তাঁর পুরনো ছন্দে দেখা যাবে কিনা তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। এরপরই জিম্বাবোয়ে সফরের জন্য লোকেশ রাহুলকে ভারতীয় দলে ফেরানো হয়। একইসঙ্গে শিখর ধওয়ানের পরিবর্তে তাঁকে নেতৃত্বের ভারও তুলে দেওয়া হয়েছে। শিখর ধওয়ান সহ অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন শিখর ধওয়ান। সেই সিরিজ ভারতীয় দল ৩-০ জিতেছিল। এরপর জিম্বাবোয়ে সফরেও তাঁকেই অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু লোকেশ রাহুল দলে ফেরার পরই বদলে গিয়েছে চিত্রটা। এই মুহূর্তে ভারতীয় দলের সহ অধিনায়ক তিন। এশিয়া কাপেও লোকেশ রাহুলই রোহিত শর্মার ডেপুটি। সেজন্যই কী জিম্বাবোয়ে সফরে তাঁকেই অধিনায়ক করে দেওয়া হল। প্রশ্ন উঠছে।