টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় মহম্মদ সামি, খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

Mohammed-Shami
Mohammed-Shami. ( Photo Source: Twitter)

ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় এতদিন তিনি ছিলেন না। কিন্তু হঠাত্ই টি টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে ঢুকে পড়েছেন মহম্মদ সামি। প্রথমে তাঁকে পরিকল্পনার বাইরে রাখা হলেও, এখন শোনাযাচ্ছে ভারতীয় দলের দুই পেসারের চোটে ছিটকে যাওয়ার পরই সামিকে নিয়ে নির্বাচক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় শিবিরে সুযোগ পেতে চলেছেন মহম্মদ সামি।

গত সোমবারই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেই দলে যেমন চমক রয়েছে, তেমনই প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সেই দল দেখে ক্ষোভও উগরে দিয়েছেন। এশিয়া কাপের দল ঘোষণার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তার আগেই ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের আরেক তরুণ বোলার হর্ষল পটেল। তাদেরকে বাদ দিয়ে তিন পেসার রেখেই এসিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই দলে সুযোগ হয়নি মহম্মদ সামির। তাঁকে না দেখতে পাওয়ার পরই ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেকে।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে পারেন মহম্মদ সামি

এশিয়া কাপের দলে পেসার হিসাবে রাখা হয়েছে অর্শদীপ সিং, আভেশ খান এবং ভুবনেশ্বর কুমারকে। সেই দলে সামিকে কেন সুযোগ দেওয়া হল না তা নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করেননি প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এশিয়া কাপের পরই ভারতীয় দলের সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। শোনাযাচ্ছে তার আগেই নাকি মহম্মদ সামিকে নিয়ে আসোচনা শুরু হয়ে গিয়েছে নির্বাচক মহলে। বুমরাহ এবং হর্ষল পটেলের চোটের কথা ভেবেই এই ভাবনা।

কোমড়ের চোটে জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন। অন্যদিকে পাঁজড়ের চোটের জন্য চিটকে গিয়েছেন হর্ষল পটেলও। কত তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠতে পারেন তা নিয়েও কোনওরকম আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদি টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ও তারা চোটের কবলে থাকেন, সেই পরিস্থিতিতে দলের বোলিং লাইনআপকে শক্তিশালী করার লক্ষ্যেই মহম্মদ সামিকে নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের নির্বাচকদের মধ্যে।  একদিন তিনি না থাকলেও, এবার ভারতীয় দলের টি টোয়েন্টি পরিকল্পনায় ঢুকে পড়েছেন তিনি।

এবারের গুজরাত টাইটান্স শিবিরের ছিলেন মহম্মদ সামি। সেখানেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। কিন্তু ভারতের টি টোয়েন্টি শিবিরে বহুদিন ধরেই দেখা যাচ্ছে না মহম্মদ সামিকে। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকোনও দলের বিরুদ্ধেই খেলেননি তিনি। কিন্তু জসপ্রীত বুমরাহ এবং হর্ষল পটেল যদি খেলতে না পারেন, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন থেরেই সামিকে নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে।

close whatsapp