জিম্বাবোয়ে সফরের আগেই কাঁধে চোট ওয়াশিংটন সুন্দরের, খেলা নিয়ে বাড়ছে জল্পনা
আপডেট করা - Aug 11, 2022 1:39 pm

চোট আঘাতের সমস্যা যেন কিছুতেই পিছি ছাড়ছে না ওয়াশিংটন সুন্দরের। একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় দলের জার্সিতে নামার অপেক্ষাটা ক্রমশ বেড়েই যাচ্ছে তাঁর। প্রায় ছয় মাস পর ভারতীয় দলে ফির্ছিলেন তিনি। আগামী ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা জিম্বাবোয়ে সফরেই ভারতীয় শিবিরে ফিরেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু সেই সিরিজ সুরু হওয়ার আগেই তাঁর নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রয়্যাল লন্ডন ওডিআই কাপ খেলার সময়ই কাঁধে চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।
শেষবার ফেব্রুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু সেই সিরিজে নামার হ্যামস্টি্রিংয়ে আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারচী দলের এই তরুণ ক্রিকেটার। চোট াগাতের সম,্যার জেরে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট এবং রয়্যাল লন্ডন ওডিআই কাপ দিয়েই ফের ক্রিকেটের বাইশগজে ফিরেছিলেন তিনি।
চোট সারিয়ে কাউন্টি ক্রিকেটের মঞ্চেই ফিরেছিলেন ওয়াশিংটন সুন্দর
সেখানেই বুধবার ওর্সেস্টারশায়ারের বিরুদ্ধে নেমেছিল ল্যাঙ্কাশায়ার। সেই ম্যাচ চলাকালীনই ফিল্ডিংয়ের সময় মাঠে পড়ে গিয়ে কাঁধে বেশ জোরালো চেট পেয়েছিলেন তিনি। যদিও তাঁর চোট কতটা গুরুতর তা অবশ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে জিম্বাবোয়ে সফরের আগে যে এই চোট ওয়াশিংটন সুন্দরের সামনে নতুন করে সমস্যার তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১৮ অগস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। শিখর ধওয়ানের নেতৃত্বেই এই সিরিজে নামবে ভারতীয় দল।
চোট আঘাতের জেরে ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাওয়ার চিত্র অবশ্য এই প্রথমবার নয়। এর আগেও বহু প্রতিযোগিতায় এই একই ঘটনার স্বাক্ষী থাকতে হয়েছে তাঁকে। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। কিন্তু বিশ্বকাপের মঞ্চে খেলা হয়নি তাঁর। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সময়ই আঙুলে চোট পেয়ে সেই আশা শেষ গয়ে গিয়েছিল তাঁর।
এরপরই চোট সারিয়ে বিজয় হাজারে ট্রফিতে ফিরেছিলেন ওয়াশিংটন সুন্দর। ভারতের দক্ষিণ আফ্রিকা সফরেও সুযোগ পেয়েছিলেন। সেই সময় চোট নয়, করোনায় আক্রান্ত হয়েই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়াশিংটন। এই বছরই ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে নেমেছিলেন তিনি। দুটো প্রথম শ্রেনীল ম্যাচ খেলে ৮টি উইকেটও তুলে ফেলেছেন ওয়াশিংটন। সেখানেই আবার বিপত্তি।
রয়্যাল লন্ডন ওডিআই কাপ খেলাকালীন কাঁধে চোট পেয়েছেন তিনি। ইতিমধ্যেই অবশ্য চিকিত্সাও শুরু হয়েছে ওয়াশিংটন সুন্দরের। কিন্তু জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরকে দেখা যাবে কিনা সেটাই এখন দেখার।