এশিয়া কাপের দলে অশ্বিনের বদলে অক্ষর পটেলকে নেওয়া উচিত্ ছিল, মনে করেন পার্থিব পটেল

Parthiv Patel
Parthiv Patel. (Image Courtsey: Twitter)

এশিয়া কাপের মঞ্চে ভারতীয় দল জুড়ে এবার রয়েছে নানান চমক। তেমনই একটি চমক হল রবিচন্দ্রন অশ্বিনের ভারতীয় দলে সুযোগ পাওয়া। আর সেটাই মেনে নিতে পারছেন না অক্ষর পটেল। ভারতীয় দলের হয়ে সম্প্রতি টি টোয়েন্টি ফর্ম্যাটে বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কিন্তু এশিয়া কাপের দলে সুযোগ হয়নি অক্ষর পটেলের। রবিচন্দ্রন অশ্বিনকেই এশিয়া কাপের জন্য ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে। আর তাতেই খানিকটা আপত্তি। প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেলের মতে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ভারতীয় দলে অক্ষর পটেলকেই রাখা উচিত্ ছিল।

প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মতে অশিয়া কাপের দলে অ স্পিনার হিসাবে আলাদা করে রবিচন্দ্রন অশ্বিনের প্রয়োজন ছিল না। এশিয়া কাপের দলে ভারতীয় দলেে গীপক হুডাকেই রাখা হয়েছে। সেইসঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। চোটের জন্য তিনি অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা টি টোয়েন্টি সিরিজে খেলেননি। তাঁর কভার ক্রিকেটার হিসাবের অক্ষর পটেলকে খেলানো যেতেই পারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অল রাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন অক্ষর পটেল

কিন্তু ভারতীয় দল রবিচন্দ্রন অশ্বিনের ওপরই নজর রেখেছে এশিয়া কাপে। গতবারের বিশ্বকাপেও রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখা হয়েছিল। কিন্তু সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। একইরকমভাবে আইপিএলেও যে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স অশ্বিন দেখিয়েছে তা বলা যায়না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে অক্ষর পটেল অল রাউন্ডার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। সেইকথা বিচার করেই এই তরুণ ক্রিকেটারকে এশিয়া কাপের দলে রাখা উচিত্ ছিল বলেই মনে করছেন পার্থিব পটেল।

নিজস্ব ইউটিভ চ্যানেলে পার্থিব পটেল জানিয়েছেন, “এশিয়া কাপের দলে অক্ষর পটেলের সুযোগ না পাওয়াটা সত্যিই আমাকে চমকে দিয়েছেন। কারণ দলের প্রয়োজন তাঁর কাছ থেকে যখন যেটাই চাওয়া হয়েছে সেটাই করে দেখিয়েছেন তিনি।  আমার মনে হয় তারা গত বিশ্বকাপেও অশ্বিনকে দলে নিয়েছিল। তাদের যদি একজন অফ স্পিনারই প্রয়োজন হয় সেক্ষেত্রে দলে রয়েছেন দীপক হুডা। আর রবীন্দ্র জাদেজার ব্যাকআপ হিসাবে দলে অক্ষর পটেলেরই সুযোগ পাওয়া উচিত্ ছিল”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও দেখিয়েছেন অক্ষর পটেল। তাঁর সেই অর্শধশতরানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে এগিয়েও গিয়েছিল ভারতীয় দল। তাঁকে নিয়েযখন আলোচনা তুঙ্গে সেই সময়ই এশিয়া কাপের দলে সুযোগ হল না তাঁর। সেটাই যেন মেনে নিতে কষ্ট হচ্ছে পার্থিব পটেলের।

একইসঙ্গে ভারতীয় দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এশিয়া কাপ খেলার আগেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিন পেসারের সঙ্গে ভারতীয় দলে রাখা হয়েছে চার স্পিনারকে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাও বুঝতে পারছেন না তিনি।

close whatsapp