এশিয়া কাপ ২০২২: কীভাবে এখনও ফাইনালে পৌঁছতে পারে ভারত?

সুপার ফোরের অবশিষ্ট তিনটি ম্যাচের ফলাফলই ভারতের অনুকূলে না হলে ভারত বিদায় নেবে

INDIA VS PAKISTAN
Team India. (Image Source: BCCI)

গ্রুপ পর্বে পরপর দুটি জয় দিয়ে শুরু করে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পর, ভারত এখন পরপর দুটি হারের সম্মুখীন হয়েছে, যা তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। মাথা উঁচু করে সুপার ফোরে প্রবেশ করার পর, মেন ইন ব্লু পরপর দুটি ম্যাচ শেষ ওভারে হারায় পাকিস্তান ও শ্রীলঙ্কা ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট হয়ে উঠেছে।

দুটি হারের ধাক্কায় ভারতের পক্ষে তাদের এশিয়া কাপ জয়ের রেকর্ড বাড়ানো আরও কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সুপার ফোর ম্যাচে ভারত শেষ ওভারে এক বল বাকি থাকতে হেরে যায়। সেই ম্যাচের মতো শ্রীলঙ্কা ম্যাচেও শেষ ওভারে প্রতিপক্ষকে ৭ রান করা থেকে আটকাতে হত ভারতকে। দুই ম্যাচেই বোলার হিসেবে ছিলেন অর্শদীপ সিং। তিনি পুরো ওভার দুর্দান্ত করলেও শেষ ২ বলে যখন ২ রান করতে হয় তখন প্রথমে ঋষভ পান্তের থ্রোয়ের ফলে রান আউটের সুযোগ হাতছাড়া হয় এবং অর্শদীপের ওভার থ্রোয়ের কারণে শ্রীলঙ্কা দুই রান সম্পূর্ণ করে একটি রোমাঞ্চকর জয় পায়।

ভারত দুটি ম্যাচ হারলেও দুটি খেলাই খুব কাছাকাছি ব্যবধানে হেরেছে। ফলে ভারতের নেট রান -০.১২৫, যা খুব খারাপ নয় এবং ফাইনালে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনা এখনও ভারতের রয়েছে তাতে এই নেট রান রেট কার্যকরী ভূমিকা নেবে। আফগানিস্তান মাত্র একটি ম্যাচ হারলেও তাদের নেট রান রেট -০.৫৮৯ ভারতের তুলনায় খারাপ।

এখানে রইল ভারত কীভাবে এখনও ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারে তার বিবরণ:

পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের জয়

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের আসন্ন ম্যাচে মহম্মদ নবির নেতৃত্বাধীন দলকে বাবর আজমের নেতৃত্বাধীন দলের বিপক্ষে জয় পেতেই হবে। আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে হেরেছে। এর আগে আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে একটিতেও না জিতলেও পাকিস্তানকে হারানোর সব রকম ক্ষমতা তাদের আছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয়

সুপার ফোর পর্বে ভারতের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে মেন ইন ব্লুকে। পাকিস্তানের বিরুদ্ধে নামার পরের দিনই আফগানিস্তানকে ভারতের মোকাবিলা করতে হবে। ফলে তাদের বিশ্রাম পাওয়ার সময় কম এবং ভারত এই সুযোগ কাজে লাগাতে পারে। আফগানিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পাশাপাশি নেট রান রেট উন্নত করার কথাও ভাববে টিম ইন্ডিয়া।

পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়

উপরোক্ত দুটি ম্যাচের ফলাফলই ভারতের অনুকূলে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের হার ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করবে আশা করবে। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে হারলে স্বাভাবিকভাবেই তাদের নেট রান রেট ক্ষতিগ্রস্ত হবে। এরপর যদি মেন ইন গ্রিন শ্রীলঙ্কার বিরুদ্ধেও হারে তবে তাদের নেট রান রেট ভারতের চেয়ে নিম্নতর হওয়ার সম্ভাবনাই বেশী।

close whatsapp