বিশ্বজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি মনে করেন ওয়েস্ট ইন্ডিজ এখনো টূর্নামেন্টে প্রত্যাবর্তন করতে পারে

আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে বাংলাদেশ

Darren Sammy
Darren Sammy. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি বিশ্বাস করেন সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আয়োজিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ এখনো তাঁর দেশের পক্ষে শেষ চারে জায়গা করে নেওয়ার ক্ষমতা আছে। কায়রন পোলার্ড এবং তাঁর সতীর্থরা নিকৃষ্টভাবে তাঁদের অভিযান শুরু করেছে। এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলে তারা দুটি খেলাতেই হেরেছে। স্যামি মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজকে তাদের পরের ম্যাচের আগে কয়েকটি পরিবর্তন করতে হবে।

আইসিসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করা একটি ভিডিওতে, দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, “আমরা সবাই হতাশ। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে বিশ্বকাপ শুরু করা হয়নি। এর মানে এই নয় যে আমরা ছিটকে গেছি। আমরা যেভাবে সাধারণত খেলি সেই স্বাভাবিক খেলাটা এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। একজন অধিনায়ক হিসাবে আমার মনে হয় দলে বেশ কিছু ব্যক্তিগত পরিবর্তন করতে হবে। রস্টন চেজ অবশ্যই আসবে।” 

ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছিল, যেখানে তারা মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। ৬ উইকেটে ইংল্যান্ড ম্যাচ জেতে। যদিও তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে নিজেদের ব্যাটিং ব্যর্থতা শোধরানোর চেষ্টা করেছিল, তবে সেই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ হারে ৮ উইকেটে। 

কথায় কিছু হবে না, কাজে করে দেখাতে হবে – ড্যারেন স্যামি

খেলোয়াড়দের একটি দল হিসাবে খেলতে হবে এবং তাদের পরবর্তী গেমগুলিতে জেতার জন্য একে অপরকে সমর্থন করার উপরে জোর দিয়েছেন ড্যারেন স্যামি। 

“আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে তারা শ্রেষ্ঠ, আমরা কতটা দুর্দান্ত ছিলাম এবং তাদের ড্রেসিংরুমের চারপাশে দেখতে বলব, ক্রিস গেইল এখন তাঁর শেষ লগ্নে এবং দলের জন্য তিনি কী করেছেন। তাদের মনে করিয়ে দেব আমরা কতটা শক্তিশালী ছিলাম এবং কতটা শক্তিশালী হতে পারি, তবে তার জন্য সমগ্র দলের প্রচেষ্টা লাগবে। কথায় কিছু হবে না, কাজে করে দেখাতে হবে। যাতে আমরা এখনো ফিরে আসতে পারি,” ৩৭ বছর বয়সী অলরাউন্ডার এই বলে শেষ করেছেন। 

ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে গ্রুপ ১-এর পয়েন্ট টেবিলের সবার নীচে রয়েছে। তারা যদি তাদের পরের তিনটি ম্যাচই জেতে তবে ক্যারিবিয়ানরা ছয় পয়েন্টে পৌঁছতে পারবে।

close whatsapp